PM Modi Investment : প্রধানমন্ত্রী মোদি করেন এখানে ইনভেস্ট, কত টাকা আসে মাসে ?

Audio Narrative Assistant
Executive Summary
Post Office Schemes : বেশি লাভের (Profit) আশায় আমি-আপনি করছি যেখানে-সেখানে বিনিয়োগ (Investment)। ঝুঁকির কারণে অনেক ক্ষেত্রে লাভের পরিবর্তে লোকসানের (Loss) মুখ দেখতে হচ্ছে আমাদের। জানেন, দেশের প্রধানমন্ত্রী (PM Modi Investment) কোথায় করেছেন বিনিয়োগ।

Post Office Schemes : বেশি লাভের (Profit) আশায় আমি-আপনি করছি যেখানে-সেখানে বিনিয়োগ (Investment)। অতিরিক্ত ঝুঁকির কারণে অনেক ক্ষেত্রে লাভের পরিবর্তে লোকসানের (Loss) মুখ দেখতে হচ্ছে আমাদের। জানেন, দেশের প্রধানমন্ত্রী (PM Modi Investment) কোথায় করেছেন বিনিয়োগ। কত টাকা সুদ পাচ্ছেন তিনি ?

এই স্কিমে রয়েছে ঝুঁকিহীন নিশ্চিত রিটার্ন
যারা শেয়ার বাজার বা মিউচুয়াল ফান্ডে ঝুঁকি নিতে চান না, তাদের ক্ষেত্রে আদর্শ বিনিয়োগের জায়গা পোস্ট অফিসের এই স্কিম। সেই কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও সরকারি এই স্বল্প সঞ্চয় স্কিমে বিনিয়োগ করেছেন। পোস্ট অফিসের এই স্কিমের নাম ন্য়াশনাল সেভিংস সার্টিফিকেট। এই স্কিমে বিনিয়োগ করলে, ঝুঁকির মুখে পড়তে হবে না আপনাকে। নির্দিষ্ট সময়ে ভাল সুদের সঙ্গে দারুণ রিটার্ন পাবেন এই স্কিমে। 

পোস্ট অফিস ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট
অনেকে ভাবেন, কেবল সরকারি স্কিম বলে এখানে আর্থিক ঝুঁকির বিষয়টি নেই, তাই এতে বিনিয়োগ করা ভাল। যদিও অনেকেই জানেন না এই স্বল্প সঞ্চয় স্কিমেও পাওয়া যায় বাম্পার রিটার্ন। সরকারি পোস্ট অফিসের মাধ্যমে পরিচালনা করে বলে এতে শেয়ার বাজারের কোনও ঝুঁকি নেই। আপনার বিনিয়োগের পুরো টাকাই নিরাপদ।

কত টাকা ন্যূনতম রাখতেই হবে
এই সরকারি স্কিমে আপনাকে ন্যূনতম ১০০০ টাকা দিয়ে অ্যাকাউন্ট খোলা যায়। তবে এখানে সর্বোচ্চ বিনিয়োগের কোনও সীমা নেই। আপনি যত খুশি পরিমাণ টাকা এখানে রাখতে পারেন। এতে আপনার ইনভেস্টমেন্টও সুরক্ষিত থাকবে। 

আপনি কত টাকা রিটার্ন পাবেন
পোস্ট অফিস ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটে টাকা রাখলে আপনি বছরের ভিত্তিতে কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি হারে সুদ পাবেন। এখন এই সুদের হার ৭.৭ শতাংশ। যার অর্থ, এতে বিনিয়োগ করলে আপনার জমা অর্থের ওপর সুদ সমেত রিটার্ন হিসেবে করা হবে। প্রতি বছর সুদ সমেত রিটার্নের ওপর এই টাকা বাড়তে থাকবে। যে কারণে 'কম্পাউন্ড ইন্টারেস্ট'কে পৃথিবীর নবম আশ্চর্য বলে তকমা দেন অর্থনীতিবিদরা।

কত টাকা রাখলে কত রিটার্ন পাবেন
পোস্ট অফিসের এই স্কিমে ৫ লাখ টাকা রাখলে আপনি পাঁচ বছর পর ৭,২৪,৫১৭ টাকা পাবেন। মনে রাখতে হবে এই স্কিমের 'লক ইন পিরিয়েড' বা টাকা তোলার সীমা ৫ বছর। তার আগে এখানে থেকে টাকা তুলতে পারবেন না আপনি। যার অর্থ পোস্ট অফিসের ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটে টাকা রেখে আপনি পাঁচ বছর পর ২,২৪,৫১৭ টাকা সুদ হিসাবে পাবেন।

আয়করে পাবেন ছাড়
এই স্কিমে টাকা রাখলে আপনি ১.৫ লাখ টাকা পর্যন্ত আয়করে ছাড় পাবেন। পুরোনো কর ব্যবস্থার আওতায় এই ৮০সি ধারায় এই ছাড় পাবেন বিনিয়োগকারী। এই স্কিমে প্রথম বছরে পাওয়া সুদের টাকা এমনিতেই পুনরায় বিনিয়োগ হয়ে যায়। তাই চার বছর ধরে আপনি যা সুদ বাবদ আয় করেন তার কর দিতে হয় না। তবে পঞ্চম বছরের সুদ সমেত ম্যাচুরিটি অ্যামাউন্ট করের আওতায় পড়বে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এখানে বিনিয়োগ করেছেন
পোস্ট অফিসের এই স্কিমে বিনিয়োগ করেছেন খোদ দেশের প্রধানমন্ত্রী। ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটে ৯.১২ লাখ টাকা বিনিয়োগ করেছেন নরেন্দ্র মোদি। হিসেবখাতা বলছে, ২০১৯ সালের নির্বাচনের সময় এই স্কিম তাঁর বিনিয়োগের পরিমাণ ছিল ৭.৬১ লাখ টাকা। এখন যা বেড়ে ৯.১২ লাখে চলে এসেছে।         

আরও পড়ুন : EPFO-র নিয়মে বড় বদল, এবার বাধ্যতামূলক পিএফের সীমা ১৮০০ টাকা, অতিরিক্ত রাখতে চাইলে তা ঐচ্ছিক

 

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Banking. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Banking

Read Previous

তৃণমূল সাংসদ...

Read Next

Daily Astrology : রাত পোহালেই...