We currently don't have news in this language. Please choose another language.
Poll : কল্যাণ না অভিষেক, কাকে বেছে নেবেন মমতা ? চমকপ্রদ পরিসংখ্যান Poll-এ
কলকাতা : 'রক্তের সম্পর্ক না অনুগত কর্মী ? বেছে নিন নেত্রী', বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কাকে বেছে নেবেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় ? এই প্রশ্ন রাখা হয়েছিল @sangesuman2025-এ। তাতে যা ফলাফল উঠে আসছে তা চমকপ্রদ। এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত, উপরোক্ত প্রশ্নে কল্যাণ বন্দ্যোপাধ্যায়-এর নাম নিয়েছেন ১১ শতাংশ মানুষ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়েছেন ৮১ শতাংশ এবং 'জানি না/ বলতে পারব না' ক্যাটিগরিতে রয়েছেন ৭ শতাংশ মানুষ।
কোর্ট, ক্রাইসিস, কল্য়াণ। তৃণমূলে দীর্ঘদিন ধরেই এই তিনটে শব্দ কার্যত সমার্থক। যে কোনও ক্রাইসিসে, যে কোনও জটিল মামলায়, মমতা বন্দ্য়োপাধ্য়ায় যাঁর ওপর ভরসা করেছেন, তিনি কল্য়াণ বন্দ্য়োপাধ্য়ায়। দশকের পর দশক ধরে কোর্টে অবধারিভাবে যে মানুষটাকে গায়ে কালো কোর্ট চাপিয়ে, তৃণমূলের হয়ে সওয়াল করতে দেখা গেছে, তিনি কল্য়াণ বন্দ্য়োপাধ্য়ায়। সেটা তৃণমূল বিরোধী থাকাকালীন সিঙ্গুর-নন্দীগ্রামের মতো মোড় ঘুরিয়ে দেওয়া মামলা হোক, কিংবা SIR বা আইপ্য়াকের মতো সাম্প্রতিক হাইপ্রোফাইল মামলা।
কোন কোন সোশ্যাল মিডিয়ায় নজর রাখবেন ?
পোল-এর প্রশ্নগুলি আগে ইউটিউব চ্যানেলে পোস্ট করা হয় ( @sangesuman2025 ) । একইভাবে তা পোস্ট করা হয় ফেসবুক, ইউটিউব, এক্স, ইনস্টাগ্রাম, থ্রেড-এ। সোশ্যাল মিডিয়ায় যা প্রতিক্রিয়া উঠে আসে, তা তুলে ধরা হয় 'ঘণ্টাখানেক সঙ্গে সুমন' অনুষ্ঠানের পোল সেগমেন্টে।
পোল সেগমেন্টের প্রশ্ন কোথায় রাখা হয় ?
সোশ্যাল মিডিয়া এখন অনেকাংশেই মানুষের ভাবনার প্রতিফলন। মানুষ কী ভাবছে, কী চাইছে - সেইসব ভাবনার প্রতিফলন এখন পাওয়া যায় সোশ্যাল মিডিয়ায়। তাই খবরের শিরোনামে থাকা সাম্প্রতিক ইস্যুগুলি নিয়ে 'ঘণ্টাখানেক সঙ্গে সুমন' - অনুষ্ঠানে একটি 'পোল সেগমেন্ট' রাখা হয়। পোল সেগমেন্টে যে প্রশ্নগুলির উত্তর নিয়ে আলোচনা হয়, সেগুলি আগেই রাখা হয় ইউটিউব , ফেসবুক, ইউটিউব, এক্স, ইনস্টাগ্রাম, থ্রেড-এ। কিন্তু, সই জাল-কাণ্ডে মামলার ক্ষেত্রে, সেই কল্য়াণ বন্দ্য়োপাধ্য়ায়কেই হঠাৎ উপেক্ষা করেছেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। এ প্রসঙ্গে কল্যাণ বলেছেন, "সত্য়ি কথা, অভিষেক ব্য়ানার্জি দিদির ব্লাড রিলেশন, ভাইপো। কিন্তু ৪০ বছর আমরা দিদির জন্য় খেটেছি। আমাদের সঙ্গে রক্তের সম্পর্ক নয়। কিন্তু দিদিকে বুঝে নিতে হবে।"
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - States. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
দীপ মজুমদার