We currently don't have news in this language. Please choose another language.
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
পার্থপ্রতিম ঘোষ, বারুইপুর : এনকাউন্টারে মৃত্য়ু হল বারুইপুরে নাবালিকার যৌন নির্যাতন-খুনে অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের। আর এই ঘটনায় সংবাদমাধ্যমে প্রতিক্রিয়া জানালেন নিহত নাবালিকার বাবা।
পুলিশ সূত্রে দাবি, মঙ্গলবার রাত ১২টা ৪৫ নাগাদ অভিযুক্ত প্রভাস মণ্ডলকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করতে গিয়েছিল বারুইপুর থানা। অভিযোগ, সেই সময় পুলিশের থেকে আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করেন অভিযুক্ত। সূত্রের দাবি, পুলিশকে লক্ষ্য করে এক রাউন্ড গুলিও ছোড়েন প্রভাস মণ্ডল। পাল্টা গুলিতে জখম হন অভিযুক্ত। বারুইপুর হাসপাতালে নিয়ে গেলে অভিযুক্ত প্রভাস মণ্ডলকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
এই ঘটনা নিয়ে প্রশ্ন করা হলে নিহত নাবালিকার বাবা বলেন, 'পুলিশের উপর ভরসা আছে। সরকারের উপর আস্থা আছে, সম্পূর্ণ ভরসা আছে। সিএম কাল কথা দিয়েছেন যেভাবে, যেভাবে কাজ চালিয়ে যাচ্ছেন, খুব খুশি, অত্যন্ত খুশি। সিএম-এর উপর পুরো ভরসা আছে আমাদের। পুলিশের উপর পুরো ভরসা আছে। পুলিশ না থাকলে আমরা এত এগোতে পারতাম না কোনওদিন। তদন্তে খুশি। আরও যারা আছে ধরা পড়বে। অপরাধীরা শাস্তি পাক, সেটাই চাই। দাদার উপর আমাদের পুরো ভরসা আছে। আমাদের যিনি মুখ্যমন্ত্রী আছেন, তাঁকে আমরা দাদাই বলি। তাঁর উপর পুরো ভরসা আছে। আমি কঠোর ভাবে সাজা চেয়েছি। দাদা বলল, তুমি শুধু আমার কাজ দেখে নাও । সত্যি দাদার উপর আমার ভরসা আছে খুব। '
এই প্রসঙ্গে নিহত নাবালিকার এক আত্মীয়ও বলেন, “ ( মুখ্যমন্ত্রী ) আশ্বস্ত করেছেন ন্য়ায় বিচার হবে এবং যেটা ক্য়াপিটাল পানিশমেন্ট সেই প্রসেসটা উনি করবেন। এই ঘটনার সঙ্গে জড়িত যারা, তাদেরকে উনি বিচারের আওতায় আনবেন।”
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
নিবেদিতা বন্দ্যোপাধ্যায়