Prakash Chik Baraik: 'গোটা রাজ্যেই তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ তৈরি হয়েছে', দাবি প্রকাশ চিক বরাইকের

Audio Narrative Assistant
Executive Summary
ABP Ananda LIVE : 'গোটা রাজ্যেই তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ তৈরি হয়েছে'। তৃণমূল ছেড়ে বিজেপিতে এসে দাবি প্রকাশ চিক বরাইকের। দুর্নীতি নিয়ে গতকাল তৃণমূলকে তীব্র আক্রমণে প্রকাশ চিক বরাইক।

ABP Ananda LIVE : 'গোটা রাজ্যেই তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ তৈরি হয়েছে'। তৃণমূল ছেড়ে বিজেপিতে এসে দাবি প্রকাশ চিক বরাইকের। দুর্নীতি নিয়ে গতকাল তৃণমূলকে তীব্র আক্রমণে প্রকাশ চিক বরাইক।

 

সুখেন্দুশেখরদের কেন দলে নিতে হল? বাধ্য হয়েই কি? বিজেপি নেতা তথাগত রায় বললেন…

তৃণমূলের জন্য দরজা বন্ধ বলেও তৃণমূলের সদ্য পদত্যাগী তিন প্রাক্তন সাংসদের হাতে পদ্মপতাকা তুলে দিয়েছেন শমীক ভট্টাচার্য। শুধু দলে যোগ দেওয়ানোই নয়, বিকেলে দলে যোগদান করিয়ে, সন্ধেয় রাজ্য়সভার টিকিটও দেওয়া হয়েছে তাঁদের। সেই নিয়ে বিজেপি-র অন্দরেই তীব্র অসন্তোষ ধরা পড়ছে। এবার মুখ খুললেন দলের বর্ষীয়ান নেতা তথাগত রায়। সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বরাইকদের দলে নেওয়ার কোনও প্রয়োজন ছিল না, রাজ্য নেতৃত্ব কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশ মানতে হয়েছেন বলে মন্তব্য করলেন তিনি। (Tathagata Roy on Welcoming Ex TMC Leaders)। বিধানসভা নির্বাচনে তৃণমূলের পরাজয়ের পর রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেন সুখেন্দুশেখর, সুস্মিতা এবং প্রকাশ চিক। সেই থেকেই তাঁদের পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ ঘিরে জল্পনা চলছিল। শেষ পর্যন্ত বৃহস্পতিবার একসঙ্গে বিজেপি-তে যোগদান করেন তাঁরা। তাঁদের দলে যোগদানকে 'ব্যতিক্রমী' ঘটনা বলে উল্লেখ করেন রাজ্য বিজেপি-র সভাপতি শমীক।পাশাপাশি, তাঁদের মতো বিদগ্ধ, গুণী মানুষদের যাতে 'প্রাক্তন তৃণমূল' বা 'পদত্যাগী তৃণমূল' না বলে হয়, তার জন্য আবেদনও জানান। (BJP News)

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Districts

Read Previous

TMC News: কালীঘাটের...

Read Next

Sushmita Dev: 'তৃণমূলে যে...