We currently don't have news in this language. Please choose another language.
Preity Zinta: ছড়িয়ে দেওয়া হচ্ছে আপত্তিকর ছবি, আদালতের ছুটলেন প্রীতি জিন্টা!
কলকাতা: এবার আদালতের দ্বারস্থ অভিনেত্রী প্রীতি জিন্টা (Preity Zinta)! তাঁর ছবি বিকৃত করা হচ্ছে, এই অভিযোগ নিয়ে বোম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন, প্রীতি। বলিউড অভিনেত্রীর অভিযোগ, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করে, তাঁর ছবি বিকৃত করা হচ্ছে, সেটা ছড়িয়ে দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। বর্তমানে কৃত্তিম বুদ্ধিমত্তা মানুষের হাতের মুঠোয়, খুব অল্প সময়ে বানিয়ে ফেলা যাচ্ছে ইচ্ছামতো ছবি। অধিকাংশ ছবি এতটাই নিখুঁত হয় যে বোঝায় যায় না, ছবিটি আসল নাকি কৃত্তিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি করা। প্রীতি জিন্টার অভিযোগ, সোশ্যাল মিডিয়া জুড়ে ছড়িয়ে পড়েছে তাঁর প্রচুর কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করে তৈরি করা ছবি। এতে তাঁর ভাবমূর্তি নষ্ট হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। এই সমস্যার সমাধান চেয়ে তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন।
কোন কোন অভিযোগ নিয়ে আদালতের দ্বারস্থ প্রীতি জিন্টা?
কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করে তৈরি ছবি, ভিডিও বা 'ডিপফেক' ভিডিওর থেকে সুরক্ষা চেয়ে, আদালতের দ্বারস্থ হয়েছেন অভিনেত্রী প্রীতি জিন্টা। তাঁর অভিযোগ, মেটা ও গুগলসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়েছে তাঁর একাধিক 'ডিপফেক' ছবি ও ভিডিও যেগুলি সত্যি নয়। এর ফলে তাঁর ব্যক্তিগত অধিকার ক্ষুন্ন হচ্ছে, কপিরাইট লঙ্ঘিত হচ্ছে। ১৯৫৭ সালের কপি রাইট অ্যাক্ট অনুযায়ী, তাঁর নৈতিক অধিকার লঙ্ঘনের অভিযোগও তুলেছেন বলিউড অভিনেত্রী। বিচারপতি অভয় আহুজার একক বেঞ্চ এই অভিযোগ গ্রহণ করেছেন এবং প্রীতিকে এই বিষয়ে একটি একক মামলা দায়েরের অনুমতি দিয়েছেন। এই মামলা দায়ের করার ফলে, ব্যক্তিগত অধিকার রক্ষার মামলা লড়তে পারবেন তিনি। তবে প্রীতিই প্রথম নন, এর আগে, অনুমতি না নিয়ে ছবি ও কন্ঠস্বর ব্যবহারেরর ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন, ঐশ্বর্য্য রাই বচ্চন, অমিতাভ বচ্চন সহ একাধিক অভিনেতা অভিনেত্রী। প্রসঙ্গত, আপাতত প্রীতি জিন্টা তাঁর নতুন সিনেমা, 'বাটোয়ারা ১৯৪৭'-এর প্রচার নিয়ে ব্যস্ত। এর আগে একাধিক অভিনেতা অভিনেত্রী এই কৃত্রিম বুদ্ধিমত্তার ভুল প্রয়োগ নিয়ে কথা বলেছেন।
আরও পড়ুন: Kangana Ranaut: রাজি হননি কঙ্গনা, জুতো ছুড়ে মেরেছিলেন পরিচালক! ভয়াবহ অভিজ্ঞতার কথা শোনালেন নায়িকা
View this post on Instagram
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Entertaiment. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
ABP Ananda