We currently don't have news in this language. Please choose another language.
Prosenjit Chatterjee: "গল্প করেছি, কফি খেয়েছি, রাজনীতির কথা হয়নি", বললেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
Prosenjit Chatterjee Suvendu Adhikari Meeting: "আমি ৪০ বছর কাজ করছি। কিছু কিছু জিনিস আমার ও আমার টিমের দরকার হয়। আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে বসে গল্প করেছি, কফি খেয়েছি, নানাবিধ কথা হয়েছে। আমার এর বাইরে কোনও কথা হয়নি। আমার সঙ্গে কারও কোনও রাজনীতির কথা আলোচনা সেদিনও হয়নি, আজও হয়নি। ইন্ড্রাস্ট্রির কথা হয়েছে", মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করে বেরিয়ে বললেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। নবান্নে (Nabanna) মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের। সোমবার প্রসেনজিতের বাড়ি যান অমিত শাহ। অমিত শাহের (Amit Shah) সঙ্গে সাক্ষাতের পর শুভেন্দু অধিকারীর কাছে প্রসেনজিৎ। ২৪ জুলাই পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার (Rajya Sabha) ৩ আসনে উপনির্বাচন। রাজ্যসভা উপনির্বাচনের আগে অমিত শাহ ও শুভেন্দু অধিকারীর সঙ্গে প্রসেনজিতের সাক্ষাতে জল্পনা।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
ABP Ananda