We currently don't have news in this language. Please choose another language.
Prosenjit Chatterjee: নেগেটিভিটিটা বন্ধ করতে হবে । 'অভিমান' থেকে ইতিহাস তৈরি করা যায় । এক্সক্লুসিভ প্রসেনজিৎ
ABP Ananda Live: প্রায় বছর তিনেক কথা ছিল না, ঋতুপর্ণ ঘোষের (Rituparno Ghosh) সঙ্গে। হঠাৎ ৩ বছর পরে, পরিচালক এসে বলেছিলেন, 'ডেট দে, একটা সিনেমা বানাব। 'চোখের বালি'। বাকি ইতিহাস সবারই জানা। আর সেই থেকেই, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) জানেন, 'অভিমান' ভাঙানোর একটা মাধুর্য্য রয়েছে। 'অভিমান' ভাঙলে, তৈরি হয় ইতিহাস। সামনেই মুক্তি পাচ্ছে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সিনেমা, 'অভিমান'। প্রযোজনায় রয়েছেন, যীশু সেনগুপ্ত (Jisshu Sengupta) আর সৌরভ দাসের (Saurav Das) প্রযোজনা সংস্থা, 'হোয়াই সো সিরিয়াস'। অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন, শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly)। সেই সিনেমা মুক্তির আগে, এবিপি লাইভ বাংলার (ABP Live Bangla) সঙ্গে মন খুলে কথা বললেন, প্রসেনজিৎ। প্রসঙ্গত, জাতীয় পুরস্কার পাওয়ার পরে, এটাই তাঁর প্রথম সাক্ষাৎকার।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Entertaiment. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
তোর্ষা ভট্টাচার্য্য