Rajesh Sharma: রাজেশ শর্মাকে দেখতে হাসপাতালে ইন্দ্রনীল খাঁ, কেমন আছেন অভিনেতা? কী কথা হল তাঁদের মধ্যে?

Audio Narrative Assistant
Executive Summary
তোর্ষা ভট্টাচার্য্য, কলকাতা: শ্যুটিং করতে গিয়ে পায়ে বিষাক্ত পোকার কামড়, হাসপাতালে ভর্তি রয়েছেন, অভিনেতা রাজেশ শর্মা (Rajesh Sharma)। ঘটনাটি অবশ্য ঘটেছে, হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটিতে (Ramoji Film City)-তে।

তোর্ষা ভট্টাচার্য্য, কলকাতা: শ্যুটিং করতে গিয়ে পায়ে বিষাক্ত পোকার কামড়, হাসপাতালে ভর্তি রয়েছেন, অভিনেতা রাজেশ শর্মা (Rajesh Sharma)। ঘটনাটি অবশ্য ঘটেছে, হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটিতে (Ramoji Film City)-তে। দক্ষিণী তারকা প্রভাস (Prabhas)-এর সঙ্গে 'ফৌজী' সিনেমার শ্যুটিং করছিলেন অভিনেতা। জানা যাচ্ছে, শ্যুটিং শেষ হওয়ার পরে, তিনি কথা বলছিলেন টেকনিশিয়ান্সদের সঙ্গে, সেই সময়েই তাঁর পায়ে বিষাক্ত কোনও একটা পোকামাকড় কামড়ে দেয়। সঙ্গে সঙ্গে কিছু বুঝতে না পারলেও, পরে পায়ে অসহ্য ব্যথা হতে থাকে অভিনেতার। সঙ্গে শ্বাসকষ্ট, সুগার লেভেল হঠাৎ বেড়ে যাওয়া এবং জ্বরের মতো উপসর্গ ও ছিল। কলকাতার বেসরকারি হাসপাতালে অভিনেতার চিকিৎসা রয়েছে, ধীরে ধীরে তাঁর অবস্থার উন্নতি হচ্ছে। আর আজ, তাঁর সঙ্গে দেখা করতে গেলেন, ইন্দ্রনীল খাঁ (Indranil Khan)। কী কথা হল তাঁদের ২ জনের মধ্যে? 

কী কথা হল রাজেশ শর্মা আর ইন্দ্রনীল খাঁয়ের মধ্যে?

আজ সকালে হঠাৎ রাজেশ শর্মার হাসপাতালে পৌঁছে যান ইন্দ্রনীল, রাজেশ শর্মার হাতে তুলে দেন ফুলের তোড়া। কেমন দেখলেন অভিনেতাকে? কী কথা বল তাঁদের মধ্যে? এবিপি লাইভ ডিজিট্যালকে ইন্দ্রনীল বললেন, 'উনি আজ অনেকটা ভাল আছেন। আমার সঙ্গে হেসে কথা বললেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তা ওঁকে জানিয়েছি, উনি বার্তা পাঠিয়েছেন যাতে আমাদের সবার প্রিয় অভিনেতা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। আজ রাজেশ শর্মার একটা অস্ত্রোপচার রয়েছে, চিকিৎসকের সবসময়ের জন্য ওর ওপর নজর রয়েছে। ধীরে ধীরে উন্নতি হচ্ছে স্বাস্থ্যের। আমরা ওঁর সঙ্গে দেখা করতে গিয়েছি বলে, খুশি হয়েছেন। যে কোনও প্রয়োজনে, উনি আমাদের পাশে পাবেন। আর হ্যাঁ, আমি বলেছি... তাড়াতাড়ি সুস্থ হতে, ওঁকে ডুরান্ড কাপ দেখার আমন্ত্রণ ও জানিয়ে এসেছি।'

কেমন আছেন রাজেশ শর্মা?

হাসপাতাল সূত্রে খবর, আগের থেকে এখন কিছুটা ভাল রয়েছেন অভিনেতা। বিষাক্ত পোকার কামড়ের পরে, তাঁর শরীরে সুগার লেভেল হঠাৎ বেড়ে যায়। পাশাপাশি তাঁর শ্বাসকষ্টজনিত সমস্যাও হচ্ছিল। তবে বর্তমানে কিছুটা ভাল রয়েছেন তিনি। তাঁর সুগার অনেকটা থিতু হয়েছে। পাশাপাশি শ্বাসকষ্টের পরিস্থিতি ও কিছুটা স্বাভাবিক হয়েছে। আজ রাজেশ শর্মার আরও কিছু পরীক্ষা হওয়ার কথা রয়েছে.. সেই রিপোর্টগুলি এলে চিকিৎসদের কাছে অভিনেতার স্বাস্থ্যের ছবিটা আরও পরিষ্কার হবে। তবে তাঁর ইনফেকশন যাতে কোনোভাবে শরীরের অন্য কোনও জায়গায় ছড়িয়ে না পড়ে, সেইদিকে কড়া নজর রাখছেন চিকিৎসকেরা।

 

আরও পড়ুন: Rajesh Sharma: পোকার কামড়ে শরীরে বিষক্রিয়া, আজ কেমন আছেন রাজেশ শর্মা? কী বলছেন চিকিৎসকেরা?

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Entertaiment. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Entertaiment

Read Previous

Siliguri News : রাতের ঘুম...

Read Next

Viral Video : মশলা চা নয়,...