Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর

Audio Narrative Assistant
Executive Summary
সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা - আচমকা গুমার রেশন ডিলারের গোডাউনে অভিযান চালালেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। স্থানীয় সূত্রে খবর, এই রেশন ডিলারের বিরুদ্ধে বারবার উঠেছে দুর্নীতির অভিযোগ। সেই সব অভিযোগ খতিয়ে দেখতে দফতরের আধিকারিকদের সঙ্গে নিয়ে আজ আচমকা রেশন ডিলারের গোডাউনে পৌঁছে যান খাদ্যমন্ত্রী।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা - আচমকা গুমার রেশন ডিলারের গোডাউনে অভিযান চালালেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। স্থানীয় সূত্রে খবর, এই রেশন ডিলারের বিরুদ্ধে বারবার উঠেছে দুর্নীতির অভিযোগ। সেই সব অভিযোগ খতিয়ে দেখতে দফতরের আধিকারিকদের সঙ্গে নিয়ে আজ আচমকা রেশন ডিলারের গোডাউনে পৌঁছে যান খাদ্যমন্ত্রী। প্রশাসন সূত্রে খবর, এলাকার একটি গোডাউন সিল করে সেখানের চাল, ডাল-সহ খাদ্যশস্য বাজেয়াপ্ত করা হয়েছে। 

রেশন ডিলারের গোডাউনে সারপ্রাইজ ভিজিট। গ্রাহকদের অভিযোগ পেয়ে সরেজমিনে পরিস্থিতি দেখে চরম ক্ষুব্ধ হলেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া। রেশন ডিলারের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে, সোমবার উত্তর ২৪ পরগনার গুমায় রেশন ডিলারের গোডাউনে সটান চলে যান খোদ খাদ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন কয়েকজন আধিকারিকরাও। ডিলারের বিরুদ্ধে হাতের ছাপ নিয়েও রেশন সামগ্রী না দেওয়ার অভিযোগ তুলেছেন গ্রাহকদের একাংশ। এলাকাবাসীদের এই সমস্ত অভিযোগ পেয়ে এদিন সোজা গোডাউনে পৌঁছে যান খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া। ধমক দেন আধিকারিকদেরকেও। ভবিষ্যতে এমন সারপ্রাইজ ভিজিট যে চলবে, তাও স্পষ্ট করে দিয়েছেন খাদ্যমন্ত্রী। ইতিমধ্যেই রেশন ডিলারের একটি গোডাউন সিল করে দেওয়া হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে গম ও চালের বস্তা। 

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Districts

Read Previous

Manas Bhunia: "সবং থানা...

Read Next

Mahadev Express Bus Service :...