We currently don't have news in this language. Please choose another language.
Ratna On Nirmal Ghosh: "বাবা বেশি ক্রিমিনাল, কারণ আমার মেয়ের মৃতদেহটাকে ওর বাবাই... ", RG Kar কাণ্ডের পর ভয়াবহ অভিযোগ অভয়ার মায়ের, কার “ধরা পড়ার” কথা বললেন ?
সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: ছেলে গ্রেফতার, বেকায়দায় এবার বাবাও। বিগত বিধানসভা ভোটে পানিহাটি থেকে তৃণমূলের প্রতীকে ভোটে ল়ড়েছিলেন তীর্থঙ্কর ঘোষ। তাঁকে গ্রেফতার করে পুলিশ। তীর্থঙ্কর ঘোষের বাবা নির্মল ঘোষ তৃণমূলের প্রাক্তন বিধায়ক। উত্তর ২৪ পরগনার একদা দোর্দণ্ডপ্রতাপ নেতা।আর জি করকাণ্ডে নিহত চিকিৎসকের মা-বা শুরু থেকে তাঁর বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ তুলছে।
পানিহাটি বিজেপি বিধায়ক রত্না দেবনাথ বলেন,বাবা যতদিন না ধরা পড়বে, ততদিন... কারণ বাবা-ই (নির্মল ঘোষ) আমার মেয়ের মৃতদেহটাকে ওর বাবা... এখন যে চেয়ারম্যান...সোমনাথ দে, সঞ্জীব মুখার্জি, এরাই সমস্ত তথ্য প্রমাণ শেষ লোপাটটা এরাই করেছিল। আর জি কর-কাণ্ডে পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের বিরুদ্ধে শুরু থেকেই মারাত্মক অভিযোগ তুলেছিল অভয়ার পরিবার। ২০২৪-এর ৯ অগাস্ট, আর জি কর মেডিক্যালের ইমার্জেন্সি বিল্ডিংয়ের সেমিনার হলে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয়। ধর্ষণ-খুনের মারাত্মক সেই ঘটনায়, নিহত চিকিৎসকের মৃতদেহ তাড়াহুড়ো করে দাহ করে দেওয়ার অভিযোগ ওঠে। সেইসময় এর নেপথ্যে তৎকালীন তৃণমবল বিধায়ক নির্মল ঘোষের জড়িত থাকার অভিযোগ তোলে অভয়ার পরিবার।অভিযোগ ওঠে, নির্মল ঘোষের তত্ত্বাবধানেই হাসপাতাল থেকে দেহ বের করে বাড়িতে নিয়ে আসা হয়। তাড়াহুড়ো করে দাহ করে ফেলা হয় দেহ।
১৩ মে বিজেপি বিধায়ক হিসেবে বিধানসভায় শপথগ্রহণের আগে, শিয়ালদা আদালতে গিয়ে পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। পানিহাটির বর্তমান চেয়ারম্য়ান এবং তৃণমূল নেতা সোমনাথ দে এবং পানিহাটি পুরসভার প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্য়ায়-এর গ্রেফতারির আবেদন জানান অভয়ার মা। রাজ্যে পালাবদলের পর নতুন করে আর জি কর ফাইলস খুলেছে। নতুন করে তদন্ত শুরু করেছে সিবিআই। গত ১৮ জুন, পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে জিজ্ঞাসাবাদও করেছে CBI. সোমবার বাবা-ছেলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগেও সরব হয়েছেন পানিহাটির বিজেপি বিধায়ক। রত্না দেবনাথ আরও বলেন, তাছাড়াও এরা বাবা-ছেলে (নির্মল ঘোষ ও তীর্থঙ্কর ঘোষ) মিলে, সঙ্গে চেয়ারম্যানও যুক্ত, পানিহাটিতে সমস্ত পুকুরগুলো ভরাট করে সেগুলোতে বড় বড় বিল্ডিং বানিয়েছে প্রোমোটারদের দিয়ে। কারও জমি দখল করে নিয়েছে, কোনও জায়গায় স্কুল দখল করে নিয়েছে। এদের দুর্নীতির শেষ নেই। পানিহাটিকে এরা শেষ করে ছেড়েছে।’
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
রীতম তালুকদার