We currently don't have news in this language. Please choose another language.
RBI Recruitment : মাসে পাবেন ১.৫ লাখ টাকা স্টাইপেন্ড, রিজার্ভ ব্যাঙ্ক নিচ্ছে লোক, কবে আবেদনের শেষ তারিখ
Jobs In RBI : রিজার্ভ ব্য়াঙ্কে কাজের সুয়োগ চাইলে এই সেরা সময়। সম্প্রতি যুব প্রজন্মের জন্য দারুণ খবর দিয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। আপনার মধ্যেও যদি নীচে দেওয়া যোগ্যতাগুলি থাকে, তাহলে মাসে আয় করতে পারেন দেড় লাখ টাকা। জেনে নিন, এই কাজের বিষয়ে বিস্তারিত বিবরণ।
কাদের জন্য এই নির্দেশিকা
ব্যাঙ্কের তরফে বলা হয়েছে, এই সেক্টরে কেরিয়ার গড়তে ইচ্ছুক ও নতুন প্রযুক্তি সম্পর্কে সম্যক ধারণা রয়েছে এরকম তরুণ-তরুণীদের কাজে চাইছে রিজার্ভ ব্যাঙ্ক। সম্প্রতি ব্যাঙ্কের তরফ থেকে 'ইয়ং প্রফেশনাল' (Young Professional) পদের জন্য একটি বিশেষ নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই কাজের জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI), ডেটা অ্যানালিটিক্স ও সাইবার সিকিউরিটির মতো কাজে প্রার্থী বাছাই করা হবে।
এই চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলি নীচে দেওয়া হল
কারা এখানে আবেদন করতে পারবেন
আপনি এখানে আবেদনের আগে একটা বিষয় মাথায় রাখতে হবে, RBI এমন তরুণদের খুঁজছে যাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI), সাইবার সিকিউরিটি, কোয়ান্টাম টেকনোলজি, ডেটা অ্যানালিসিস, ফিনান্সিয়াল মার্কেট, ক্লাইমেট রিস্ক এবং পলিসি রিসার্চের মতো বিষয়ে বিশেষ দক্ষতা, শিক্ষাগত যোগ্যতা বা কাজের অভিজ্ঞতা রয়েছে।
কত বেতন পাবেন আপনি
বয়সের ঊর্ধ্বসীমা: এই পদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স ন্যূনতম ২১ বছর ও সর্বোচ্চ ৩০ বছর হতে হবে।
চাকরিতে চুক্তির মেয়াদ: রিজার্ভ ব্যাঙ্কের এই কাজ সম্পূর্ণ চুক্তিভিত্তিক চাকরি। প্রাথমিকভাবে এই চুক্তির মেয়াদ ৩ বছর থাকবে। তবে প্রার্থীর কাজের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে এই সময়সীমা আরও বাড়ানো হতে পারে।
কত মাসিক স্টাইপেন্ড: রিজার্ভ ব্যাঙ্ক ঘোষণা করেছে , নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে ১,৫০,০০০ টাকা পর্যন্ত ফিক্সড স্টাইপেন্ড দেওয়া হবে।
কীভাবে হবে প্রার্থী বাছাই
আরবিআই-এর এই নিয়োগ প্রক্রিয়াটি কয়েকটি ধাপে সম্পন্ন হবে:
স্ক্রিনিং কমিটি: জমা পড়া আবেদনপত্রগুলি স্ক্রিনিং কমিটি প্রথমে যাচাই করে শর্টলিস্ট করবে।
নথি যাচাই: শর্টলিস্ট হওয়া প্রার্থীদের শিক্ষাগত ও অন্যান্য নথিপত্র যাচাই করা হবে।
ব্যক্তিগত ইন্টারভিউ: সবশেষে নেওয়া হবে পার্সোনাল ইন্টারভিউ। ইন্টারভিউ সংক্রান্ত সমস্ত তথ্য প্রার্থীদের রেজিস্টার্ড মোবাইল নম্বর বা ইমেইলে পাঠিয়ে দেওয়া হবে।
আপনারা এখানে কীভাবে আবেদন করতে পারবেন ?
আগ্রহী প্রার্থীদের আবেদনের জন্য নীচের ধাপগুলি অনুসরণ করতে হবে:
১ এই ক্ষেত্রে প্রার্থীকে প্রথমে আরবিআই-এর নির্ধারিত Annexure IV ফর্মটি পূরণ করতে হবে।
২ এবার আপনাকে আপনার আপডেটেড সিভি (CV), শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, স্টেটমেন্ট অফ ইন্টারেস্ট এবং রিসার্চ স্যাম্পল একসাথে যুক্ত করে একটি মাত্র PDF ফাইল তৈরি করুন।
৩ এই কাজ শেষ হলে, তৈরি করা পিডিএফ ফাইলটি yphrmdco@rbi.org.in এই ইমেল আইডিতে মেইল করতে হবে। আপনাকে মনে রাখতে হবে, পিডিএফ ফাইলের সাইজ যেন কোনওভাবেই 5 MB-এর বেশি না হয়।
কেউ যদি একাধিক পদের জন্য আবেদন করতে চান, তবে প্রতিটি পদের জন্য আলাদা আলাদা ইমেল পাঠাতে হবে।
আবেদনের শেষ তারিখ : আগামী ৬ জুলাই-এর মধ্যে আগ্রহীদের আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে যাওয়ার পর আর কোনও আবেদনপত্র গ্রহণ করা হবে না।চাকরি সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং অফিশিয়াল নোটিফিকেশন দেখতে রিজার্ভ ব্যাঙ্কের অফিশিয়াল ওয়েবসাইট opportunities.rbi.org.in-এ ভিজিট করুন।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Banking. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
ABP Ananda