RG Kar Case: RG কর ফাইলস খোলার পর এবার বড় বার্তা অভয়ার মায়ের, কী দাবি BJP বিধায়ক রত্না দেবনাথের ? " আমার মেয়ের সাথে সাথে.."

Audio Narrative Assistant
Executive Summary
কলকাতা: আর জি কর ফাইলস খোলার পরেই নির্মল ঘোষ ও সোমনাথ দে-কে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের। আর জি কর মেডিক্যাল কলেজে চিকিৎসক ধর্ষণ-খুনের মামলায়, নিউটাউনের CBI দফতরে  পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক ও কাউন্সিলরকে প্রায় আড়াই ঘণ্টা জিজ্ঞাসাবাদ চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

কলকাতা: আর জি কর ফাইলস খোলার পরেই নির্মল ঘোষ ও সোমনাথ দে-কে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের। আর জি কর মেডিক্যাল কলেজে চিকিৎসক ধর্ষণ-খুনের মামলায়, নিউটাউনের CBI দফতরে  পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক ও কাউন্সিলরকে প্রায় আড়াই ঘণ্টা জিজ্ঞাসাবাদ চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ঘটনার দিন নির্মল ঘোষের ভূমিকা সম্পর্কে জানতে চায় CBI । এদিন এই প্রসঙ্গে প্রতিক্রিয়া দিলেন অভয়ার মা,  বিজেপি বিধায়ক রত্না দেবনাথ।

আরও পড়ুন, আলিপুর জাজেস কোর্টের বাইরে তুমুল বিক্ষোভ, নেভানো হল চেম্বারের আলো, পুলিশের গাড়িতে তোলা হল অরূপ বিশ্বাসকে

"আমার মেয়ের সাথে সাথে অন্যান্য মেয়েদেরও বিচার হবে...", বড় দাবি অভয়ার মা,  বিজেপি বিধায়ক রত্না দেবনাথের

অভয়ার মা বলেন, নতুন সরকার এসেছে। নতুন তদন্ত কমিটি গঠন হয়েছে। বিচারের দিকে এগোচ্ছে ধাপে ধাপে। ওরা কালকে পানিহাটি শ্মশানঘাটে এসেছিল।তাই আজকে নির্মল ঘোষ ও সোমনাথ দে-কে ডাকা হয়। ….আজকে রাজ্যপাল এসে বলেছেন,  নারী উপর কোনও অত্যাচার মেনে হবে না। সহ্য করব না আমরা নারীদের অত্যাচার। তো সেখান থেকে আমি রাজ্যপাল, আমাদের মুখ্যমন্ত্রী, তাঁদের প্রণাম জানাই। আমাদের বাংলার মেয়েরা, মায়েরা সবাই সুরক্ষিত থাকবে। ভয় দূর হয়েছে মানুষের। আমার মেয়ের সাথে সাথে অন্যান্য মেয়েদেরও বিচার হবে।

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Kolkata. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Kolkata

Read Previous

PM Kisan Yojana :...

Read Next

Swarup Biswas: করোনাকালে...