RG Kar Case: আর জি করকাণ্ডে ভিসেরা স্যাম্পল বদলের অভিযোগ, ল্যাবরেটরির প্রাক্তন কর্মী জানালেন...

Audio Narrative Assistant
Executive Summary
কলকাতা:  আর জি করকাণ্ডে ভিসেরা স্যাম্পল বেলগাছিয়ার স্টেট ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে বদলের অভিযোগ। ভিসেরা স্যাম্পল পরিবর্তনের অভিযোগ জানিয়ে অভয়ার বাবা-মাকে চিঠি দিয়েছেন বেলগাছিয়ার ফরেন্সিক ল্যাবরেটররির প্রাক্তন কর্মী।  শিয়ালদা আদালতে চিঠি জমা দিলেন অভয়ার বাবা। ভিসেরা স্যাম্পল বদলের নেপথ্যে ৩ জন, অভিযোগ বেলগাছিয়ার স্টেট ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির প্রাক্তন কর্মীর।

কলকাতা:  আর জি করকাণ্ডে ভিসেরা স্যাম্পল বেলগাছিয়ার স্টেট ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে বদলের অভিযোগ।

ভিসেরা স্যাম্পল পরিবর্তনের অভিযোগ জানিয়ে অভয়ার বাবা-মাকে চিঠি দিয়েছেন বেলগাছিয়ার ফরেন্সিক ল্যাবরেটররির প্রাক্তন কর্মী। 

শিয়ালদা আদালতে চিঠি জমা দিলেন অভয়ার বাবা। ভিসেরা স্যাম্পল বদলের নেপথ্যে ৩ জন, অভিযোগ বেলগাছিয়ার স্টেট ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির প্রাক্তন কর্মীর।

অভয়ার মা বলেন, 'যে ফরেন্সিক রিপোর্ট করা হয়েছে মেয়ের, সেই নমুনাই নষ্ট ছিল। ৪ দিন ওটা খোলা জায়গায় রেখেছিল, প্রিসার্ভও করা ছিল না। রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর নতুন করে খোলা হয়েছে, প্রথম থেকেই বলেছি, এটা নতুন নয়। তখনকারই ঘটনা। নমুনা সংগ্রহ করেছিল, সেটা পড়েই ছিল। গ্লাভস পরা ছিল না। মানে নিয়ম মেনে কিছুই হয়নি। তাই বলে নিয়ম যে ওরা জানতেন না, তা নয়। জেনেই নিয়মভঙ্গ করা হয়েছে। ইচ্ছাকৃত করা হয়েছে। বিচারপতিরা বলে দিয়েছিলেন যে ডিনার থেকে শুরু করে শেষকৃত্য পর্যন্ত ফের তদন্ত করে দেখা হোক। সেই যে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল, তারা একেবারে ভোগাস। আমি বলছি না, বিচারপতিরাই বলেছিলেন। যে এই রিপোর্টে কিছু নেই'। 

বেলগাছিয়ার স্টেট ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির একজন প্রাক্তন কর্মী হিসেবে যিনি অভয়ার পরিবারকে চিঠি পাঠিয়েছেন, সেই চিঠিতে দাবি করা হয়েছে, আপনার মেয়ের ফরেন্সিক পরীক্ষার জন্য সংগ্রহ করা ভিসেরা নমুনাগুলো, CFSL ও CBI-এর কাছে পাঠানোর আগে তিনজন অফিসার মুখ্যমন্ত্রী বা তৃণমূলের নির্দেশে বিকৃত করা হয়েছিল।

 

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Districts

Read Previous

Daily Astrology:কর্কট-সহ ৬...

Read Next

Dhaniakhali Violence: ৮ বছর আগে...