Ritabrata Banerjee: ফের সাংবাদিকদের মুখোমুখি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, "...স্পষ্ট হচ্ছে ফ্যাসিবাদী মনোভাব", কার কথা বললেন ?

Audio Narrative Assistant
Executive Summary
কলকাতা: সাংবাদিকদের মুখোমুখি  ঋতব্রত তিনি বলেন, 'রাজ্যসভার সাংসদ হিসেবে শেষ অধিবেশনে একটিও প্রশ্ন জমা দিইনি। কারণ, আমাদের বলা হয় যে প্রশ্ন করবেন, তা একটি জায়গা থেকে আসবে।

কলকাতা: সাংবাদিকদের মুখোমুখি  ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'রাজ্যসভার সাংসদ হিসেবে শেষ অধিবেশনে একটিও প্রশ্ন জমা দিইনি। কারণ, আমাদের বলা হয় যে প্রশ্ন করবেন, তা একটি জায়গা থেকে আসবে। তাতে আমার আপত্তি ছিল। অন্য প্রশ্ন করা যাবে না। জিরো আওয়ারে প্রশ্ন করতে হবে। কর্পোরেট এজেন্সি সাংসদকে প্রশ্ন করবে। সেই প্রশ্ন সাংসদকে করতে হবে? এর থেকেই স্পষ্ট হচ্ছে ফ্যাসিবাদী মনোভাব। লোকসভায় বিদ্রোহী তৃণমূল সাংসদের সংখ্যা বাড়লে অবাক হব না। '

আরও পড়ুন, অফিস টাইমে মেঝেতে গড়াগড়ি ‘মদ্যপ’ তৃণমূল পঞ্চায়েত প্রধানের, পরিষেবা নিতে এসে চোখ কপালে স্থানীয়দের,ভাইরাল ছবি

এদিন তিনি বলেন,’ পার্লামেন্টের যে দুটো হাউজ, সেই হাউজের যে ফাংশানিং, আমার ১৫ মাসের যে অভিজ্ঞতা, ২০২৪ এর ডিসেম্বর থেকে আমার টার্ম শেষ হওয়ার ১ মাস আগে অবধি, মানে পার্লামেন্ট যতদিন চলেছে,তারপর তো আমি ভোটের জন্য যেতে পারিনি শেষ সময়টা। ১৫ মাসের অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি যে, রাজ্যসভা বা লোকসভার অভ্যন্তরে একই সিস্টেম ওখানেও চালু হয়েছিল। যখন এমপি ছিলাম,তিনি কটা প্রশ্ন করেছেন, কটা বিতর্কে অংশগ্রহণ করেছেন, এগুলি সব পাবলিক ডোমেনে থাকে। ..আমি কত প্রশ্ন করেছি, …আমি ২৭৫টা ডিবেটে অংশগ্রহণ করেছি।’

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Kolkata. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Kolkata

Read Previous

West Bengal News Live : শ্রীভূমি...

Read Next

Abhishek Banerjee : ভোট...