Ritabrata TMC: মমতার হাত থেকে তৃণমূলের দখল চলে গেল ঋতব্রতর হাতে, নতুন চেয়ারপার্সন হলেন অরূপ রায়

Audio Narrative Assistant
Executive Summary
অর্ণব মুখোপাধ্য়ায়, আশাবুল হোসেন ও অনির্বাণ বিশ্বাস, কলকাতা: 'ঋতব্রত-তৃণমূল'-এর জাতীয় কর্মসমিতির বৈঠকে সহ সভাপতি নির্বাচিত হলেন ফিরহাদ হাকিম ও অরূপ বিশ্বাস। যাঁরা কিছুদিন আগেও মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের দু'পাশে থাকতেন।

অর্ণব মুখোপাধ্য়ায়, আশাবুল হোসেন ও অনির্বাণ বিশ্বাস, কলকাতা: 'ঋতব্রত-তৃণমূল'-এর জাতীয় কর্মসমিতির বৈঠকে সহ সভাপতি নির্বাচিত হলেন ফিরহাদ হাকিম ও অরূপ বিশ্বাস। যাঁরা কিছুদিন আগেও মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের দু'পাশে থাকতেন। এই অরূপ বিশ্বাসের চিঠি পাঠানোর পরই তৃণমূলের অ্য়াকাউন্ট থেকে টাকা তোলা বন্ধ করে ব্য়াঙ্ক। সোমবার সেই অ্য়াকাউন্ট সংক্রান্ত বিষয়ে বড় পদক্ষেপের ঘোষণা করেছেন ঋতব্রত বন্দ্য়োপাধ্য়ায়।

আরও পড়ুন, বাজেটে ২০ শতাংশ DA ঘোষণার পরেও “ যে গ্যাপ থাকল..”, তা নিয়ে কী ঘোষণা মুখ্যমন্ত্রীর ?

মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের হাত থেকে তৃণমূলের দখল চলে গেল ঋতব্রত বন্দ্য়োপাধ্য়ায়দের হাতে। নতুন চেয়ারপার্সন হলেন অরূপ রায়। যাঁরা এরসময় মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের কিচেন ক্য়াবিনেটের সদস্য় ছিলেন। সর্বক্ষণ তাঁকে ঘিরে রাখতেন, তাঁরাও পাকাপাকিভাবে নাম লেখালেন ঋতব্রত বন্দ্যোপাধ্য়ায়ের শিবিরে। সোমবার নিউটাউনের হোটেলে তৃণমূল কংগ্রেসের স্পেশাল সেশনে যে কমিটি তৈরি হল, সেখানে সহ সভাপতি নির্বাচিত হয়েছেন ফিরহাদ হাকিম এবং অরূপ বিশ্বাস।অর্থাৎ সেই দু'জন যাঁরা একসময়ে উঠতে বসতে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের দু'পাশে থাকতেন।
 
বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, আজকে সর্বসম্মতিতে এই স্পেশাল সেশন থেকে শ্রী অরূপ রায় অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন নির্বাচিত হয়েছেন। এছাড়াও আরও ২৯জন, যাঁদের নিয়ে ন্যাশনাল ওয়ার্কিং কমিটি গঠিত হয়েছে- শ্রী ফিরহাদ হাকিম, শ্রী অরূপ বিশ্বাস, শ্রী জাভেদ আহমেদ খান, শ্রী বিপ্লব মিত্র, শ্রী আখরুজ্জামান, শ্রীমতি সাবিনা ইয়াসমিন, শ্রী রথীন ঘোষ, শ্রী সন্দীপন সাহা। নিউটাউনের নভোটেল হোটেলে এদিন দেখা যায় মঞ্চে টাঙানো হোর্ডিংয়ে লেখা আছে, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস! স্পেশাল সেশন!...রয়েছে তৃণমূলের প্রতীক ঘাসফুলও! তবে নেই মমতা বন্দ্যোপাধ্যায় কিম্বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি। দেখা গেল রবীন্দ্রনাথ ঠাকুর, মহাত্মা গান্ধী ও বি আর অম্বেদকর, নজরুল ইসলামের ছবি। 'কালীঘাট তৃণমূল'-এ ক্রমাগত ভাঙন নিয়েও এদিন কটাক্ষ করেন ঋতব্রত বন্দ্যোপাধ্য়ায়। 

বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, যার নাম ঘোষণা হচ্ছে বিভিন্ন জায়গায়, যাদের নাম ঘোষণা হচ্ছে, তাঁরা তার আগেই অন্যত্র চলে যাচ্ছেন। পরের দিন সকালবেলা রেজিগনেশন দিচ্ছেন। এর মধ্যে সো কলড জাতীয় কর্মসমিতি বলে যেটাকে বলা হচ্ছে, তার একজন গুরুত্বপূর্ণ সদস্য রেজিগনেশন দিয়েছেন। কালকে বিধানসভায় তিনি আসবেন। রাজ্য সভাপতি ছিলেন, তার ছেলে আপনাদের বৈঠকে উপস্থিত। সৌরভ বসু। বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, অনেকটা মিউজিকাল চেয়ারের মতো। নিজেই আপনি বললেন ছিলেন। তার মানে কি এখন নেই? নিশ্চিত ভাবে আগামী দিনে যে লড়াইয়ের কথা অরূপ দা বললেন, সেই লড়াইয়ে সৌরভও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কোষাধ্যক্ষ পরিচয় দিয়ে চিঠিতে তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্টে লেনদেন বন্ধ করার জন্য আবেদন জানিয়ে অরূপ বিশ্বাসের চিঠি ঘিরে আগেই তোলপাড় গেছিল। তা নিয়েও বড় পদক্ষেপের ঘোষণা করেছেন ঋতব্রত বন্দ্য়োপাধ্য়ায়।

 ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, তদন্তের জন্য অনেক বিধায়করা অভিযোগ করেছে, অরূপ সহ সভাপতি। আমরা সর্বসম্মতিতে সিদ্ধান্ত নিয়েছি স্পেশাল অডিটর নিয়োগ করতে হবে। আমরা নিয়ম মেনে করেছি। এটা মগের মুলুক না। শিবঠাকুরের আপন দেশে আইন। হুইমসে চলে না। তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ বলেন, কতবড় গদ্দার, বেইমান হলে, পার্টির অ্যাকাউন্ট নিয়ে চিঠি দিয়েছে, সেই অ্যাকাউন্টের টাকায় নিজেরা নির্বাচন করেছে।  তুই চিঠি দিচ্ছিস, আর একমাস আগে সেই টাকা দিয়ে তুই নির্বাচন করছিস? জাতীয় কর্মসমিতির বৈঠকে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জাভেদ খান, বিপ্লব মিত্র, সন্দীপন সাহা, ঋতব্রত বন্দ্য়োপাধ্য়ায়। কোষাধ্য়ক্ষ নির্বাচিত হয়েছেন আখরুজ্জামান।এদিকে দলবিরোধী কাজের জন্য রথীন ঘোষ, বিপ্লব মিত্র, স্নেহাশিস চক্রবর্তী, সাবিনা ইয়াসমিনদের শোকজ করেছে 'কালীঘাট-তৃণমূল'।

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - States. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - States

Read Previous

হাতানিয়া-দোয়ানি...

Read Next

Nadia News: সব্যসাচীকে...