Rohit Sharma: আন্তর্জাতিক ক্রিকেটে কি ইতি টানতে চলেছেন রোহিত শর্মা? সত্যিটা কী?

Audio Narrative Assistant
Executive Summary
লখনউ: আফগানিস্তানের (India vs Afganistan) বিরুদ্ধে তিন ম্য়াচের ওয়ান ডে সিরিজে খেলছেন তিনি। প্রথম ম্য়াচে ১৬ বলে ১৬ রান করে দুর্ভাগ্যজনকভাবে আউট হয়েছিলেন রোহিত আজ দ্বিতীয় ম্যাচেও মাঠে নামবেন তিনি।

লখনউ: আফগানিস্তানের (India vs Afganistan) বিরুদ্ধে তিন ম্য়াচের ওয়ান ডে সিরিজে খেলছেন তিনি। প্রথম ম্য়াচে ১৬ বলে ১৬ রান করে দুর্ভাগ্যজনকভাবে আউট হয়েছিলেন রোহিত শর্মা (Rohit Sharma )। আজ দ্বিতীয় ম্যাচেও মাঠে নামবেন তিনি। কিন্তু এরমধ্য়েই একটি খবর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে রোহিতের শেষ ম্যাচের দিন। এমনকী বলা হয়েছে যে চেন্নাইয়ের চিপক স্টেডয়ামে কেরিয়ারের শেষ আন্তর্জাতিক ম্য়াচ খেলবে হিটম্য়ান।

উল্লেখ্য, এখনও পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে দুটো ফর্ম্য়াট থেকে সরে দাঁড়িয়েছেন রোহিত। টেস্ট ও টি-টোয়েন্টিতে তাঁকে আর দেখা যায় না। আগামী বছর ওয়ান ডে বিশ্বকাপে খেলার ইচ্ছে রয়েছে রোহিতের। তাই ওয়ান ডে ফর্ম্যাটে এখনও খেলে যাচ্ছেন হিটম্যান। যদিও আফগানিস্তানের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে বড় রান পাননি হিটম্য়ান। যে প্রতিবেদনটি ভাইরাল হয়েছে, সেখানে উল্লেখ করা হচ্ছে যে আগামী ২০ জুন আফগানিস্তানের বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডে ম্য়াচেই হয়ত শেষবার আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চে খেলতে নামবেন রোহিত। এমনকী এটাও বলা হয়েছে যে আগামী বছরের বিশ্বকাপের জন্য নির্বাচকদের ভাবনায় নেই প্রাক্তন ভারত অধিনায়ক। ফলে আফগানিস্তান সিরিজেই হয়ত শেষবার দেখা যাবে হিটম্য়ানকে ভারতীয় দলের জার্সিতে।

কিন্তু সোশ্য়াল মিডিয়ায় এমন খবর ছড়িয়ে গেলেও তার কোনও ভিত্তি নেই। কারণ বিসিসিআইয়ের তরফে কোনও সরকারি বিবৃতি দেওয়া হয়নি। তাই এই খবরের আদৌ সত্যতা আছে কি না, তা বলা যাচ্ছে না। তবে রোহিতের ফিটনেস এখনও পর্যন্ত খুবই চিন্তার কারণ। আইপিএলে ইম্প্য়াক্ট প্লেয়ার হিসেবে খেলেছেন। ফিল্ডিং করতে দেখা যায়নি হিটম্য়ানকে। এই পরিস্থিতিতে জাতীয় দলের জার্সিতে বিশ্বকাপ পর্যন্ত আদৌ দেখা যাবে কি না হিটম্য়ানকে, সেটাই এখন কোটি টাকার প্রশ্ন।

রোহিত শর্মা ৬৭টি টেস্ট, ২৮৩টি ওডিআই ও ১৫৯টি টি২০ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। টেস্টে রোহিত শর্মা ৪৩০১ রান করেছেন। তাঁর গড় ছিল ৪০.৫৭। যার মধ্যে ১২টি সেঞ্চুরি ও ১৮টি হাফ সেঞ্চুরি রয়েছে। ওয়ান ডে ফর্ম্য়াটে রোহিত ১১৫৯৩ রান সংগ্রহ করেছেন। ঝুলিতে পুরেছেন ৩৩টি সেঞ্চুরি এবং ৬১টি হাফ-সেঞ্চুরি। টি২০ আন্তর্জাতিক ফর্ম্য়াটে রোহিত শর্মা ১৪০.৮৯ স্ট্রাইক রেটে ৪২৩১ রান করেছেন। যার মধ্যে পাঁচটি সেঞ্চুরি ও ৩২টি অর্ধশতরান রয়েছে। ২০২৪ সালে তাঁর নেতৃত্বেই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেতাব জিতেছিল ভারত।

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Sports. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Sports

Read Previous

Melody Moments: ‘উই আর দ্য...

Read Next

8th Pay Commission : ৭৫ লাখ...