We currently don't have news in this language. Please choose another language.
Rohit Sharma: শনিবার মাঠে নামার সঙ্গে সঙ্গেই রোহিত ভেঙে ফেলবেন ৩৭ বছরের পুরনো রেকর্ড
ধরমশালা: এক ম্যাচের টেস্ট মহারণে দুরন্ত একপেশে জয়। ইনিংসে ম্যাচ জিতে এবার ওয়ান ডে ফর্ম্যাটের লড়াইয়ে আফগানিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল। আগামীকাল ১৩ জুন প্রথম ম্যাচটি হবে ধরমশালায়। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচটি হবে ১৭ ও ২০ জুন। আর এই ওয়ান ডে সিরিজে নিঃসন্দেহে বাড়তি নজর থাকবে রোহিত শর্মার দিকে। আগামী বছর ওয়ান ডে বিশ্বকাপের স্কোয়াডে নিজের জায়গা ধরে রাখার জন্য হিটম্যানের আরও একটা চ্যালেঞ্জ ফিটনেস ধরে রাখা।
ধরমশালায় আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্য়াচে খেলতে নামবে ভারত শনিবার। ফিটনেস টেস্টে রোহিত উতরে গিয়েছেন। যদি প্রথম ওয়ান ডে ম্য়াচে একাদশে সুযোগ করে নেন, তাহলে ৩৭ বছরের পুরনো মহিন্দর অমরনাথের একটি রেকর্ড ভেঙে ফেলবেন হিটম্য়ান। সেক্ষেত্রে রোহিত শর্মাই হবেন ভারতীয় দলের জার্সিতে খেলা সবচেয়ে বয়স্ক ক্রিকেটার। ১৯৮৯ সালের ৩০ অক্টোবর নিজের কেরিয়ারের শেষ ওয়ান ডে ম্য়াচ খেলেছিলেন অমরনাথ। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সেই ম্য়াচ খেলার সময় তিরাশির বিশ্বকাপজয়ী প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের বয়স ছিল ৩৯ বছর ৩৬ দিন। ১৩ জুন ২০২৬ সালে রোহিতের বয়স হবে ৩৯ বছর ৪৪ দিন। অর্থাৎ অমরনাথকে টেক্কা দেবেন রোহিত। বিশ্ব ক্রিকেটে অন্য়তম সেরা ব্যাটারদের মধ্য়ে একজন রোহিত শর্মা। ওয়ান ডে আন্তর্জাতিক ক্রিকেটে তিনি ১১ হাজার রান করেছেন এখনও পর্যন্ত পর্যন্ত। আন্তর্জাতিক ক্রিকেটে মোট রোহিতের ঝুলিতে রয়েছে ২০ হাজারের বেশি রান।
উল্লেখ্য, ওয়ান ডে আন্তর্জাতিকে খেলা সবচেয়ে বয়স্ক ক্রিকেটারের সামগ্রিক রেকর্ডটি নেদারল্যান্ডসের টপ অর্ডার ব্যাটার নোলান ক্লার্কের দখলে রয়েছে। ১৯৯৬ সালের ৫ মার্চ রাওয়ালপিন্ডিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ডাচ দলের প্রতিনিধিত্ব করার সময় ক্লার্কের বয়স ছিল ৪৭ বছর ২৫৭ দিন।
আরও একটি রেকর্ডের হাতছানি রয়েছে রোহিতের সামনে। তবে তার জন্য হিটম্য়ানকে সেঞ্চুরি হাঁকাতে হবে। সচিনকে টেক্কা দেওয়ার সুযোগ থাকবে তাহলে। ওয়ান ডে ফর্ম্য়াটে সর্বাধিক সেঞ্চুরি করা ব্যাটারদের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন এই মুহূর্তে প্রাক্তন ভারত অধিনায়ক। রোহিত যদি আসন্ন সিরিজে একটি শতরান করতে পারেন, তাহলে তিনিই ওডিআই সেঞ্চুরি করা সবচেয়ে বয়স্ক ভারতীয় ক্রিকেটার হয়ে উঠবেন। বর্তমান রেকর্ডটি সচিন তেন্ডুলকরের দখলে। তিনি ২০১২ সালের ১৬ মার্চ ঢাকার মিরপুরে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিরুদ্ধে তাঁর ৪৯তম ওডিআই সেঞ্চুরি করার সময় ৩৮ বছর ৩২৭ দিন বয়সি ছিলেন।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Sports. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
ABP Ananda