We currently don't have news in this language. Please choose another language.
Rohit Sharma: লখনউয়ে আফগান ম্যাচেই সচিন, কোহলি, সৌরভদের এলিট তালিকায় নাম লেখালেন রোহিত শর্মা
লখনউ: কেরিয়ারের একেবারে সায়াহ্নে উপনীত হয়েছেন তিনি। বারংবার কথা উঠেছে তাঁর ফর্ম এবং ফিটনেস নিয়েও, তবে রোহিত শর্মা (Rohit Sharma) প্রমাণ করে দিচ্ছেন তিনি এখনও ফুরিয়ে যাননি। আফগানিস্তানের বিরুদ্ধে (IND vs AFG) চলতি ওয়ান ডে সিরিজ়ের দ্বিতীয় ম্যাচে ফের একবার নিজের প্রতিভা নিদর্শন করলেন রোহিত।
আফগানদের বিরুদ্ধে এদিন ব্যাটে নেমে শতাধিক স্ট্রাইক রেটে ব্যাট করছিলেন রোহিত। তাঁকে দুরন্ত ছন্দে দেখাচ্ছিল। ফ্লিক, কাট সবই স্বাচ্ছন্দ্যে খেলছিলেন 'হিটম্যান'। হতাশাজনকভাবে অর্ধশতরানের দোরগোড়ায় আউট হন রোহিত। রশিদ খান তাঁকে ৪৮ রানে বোল্ড করেন। তবে অর্ধশতরান না হলেও, এই ইনিংসের সুবাদেই ইতিহাস গড়ে ফেলেন রোহিত। যোগ দেন বিশেষ তালিকায়।
এই ৪৮ রানের ইনিংসের সুবাদে মাত্র পঞ্চম ভারতীয় হিসাবে লিস্ট এ ক্রিকেটে ১৪ হাজার রানের গণ্ডি পার করলেন। সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি, সৌরভ গঙ্গোপাধ্যায় ও রাহুল দ্রাবিড় এর আগে এই কৃতিত্বের মালিক ছিলেন। সেই তালিকায় যুক্ত হল রোহিতের নাম। রোহিত আপাতত ৩৫৬টি লিস্ট এ ম্যাচ খেলে ৩৭টি শতরানসহ মোট ১৪০৩৮ রান করে ফেলেছেন।
আরও পড়ুন:- আফগানিস্তানের বিপক্ষে লখনউয়ে অনবদ্য শতরান, বিরাট কোহলিকে পিছনে ফেললেন শুভমন গিল
তবে বয়স তো ৪০ ছুঁই ছুঁই, তাই রোহিতের অবসর নিয়ে কিন্তু প্রতিনিয়তই না না খবর সামনে আসে। এই আফগানিস্তান সিরিজ় চলার মাঝেই রোহিতের অবসরের জল্পনা তুঙ্গে। সোশ্যাল মিডিয়ায় একটি খবর ভাইরাল হয়েছে সেখানে উল্লেখ করা হয়েছে রোহিতের শেষ ম্যাচের দিন। এমনকী বলা হয়েছে যে চেন্নাইয়ের চিপক স্টেডয়ামে কেরিয়ারের শেষ আন্তর্জাতিক ম্য়াচ খেলবেন হিটম্য়ান।
উল্লেখ্য, এখনও পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে দুটো ফর্ম্য়াট থেকে সরে দাঁড়িয়েছেন রোহিত। টেস্ট ও টি-টোয়েন্টিতে তাঁকে আর দেখা যায় না। আগামী বছর ওয়ান ডে বিশ্বকাপে খেলার ইচ্ছে রয়েছে রোহিতের। তাই ওয়ান ডে ফর্ম্যাটে এখনও খেলে যাচ্ছেন হিটম্যান। যদিও আফগানিস্তানের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে বড় রান পাননি হিটম্য়ান। যে প্রতিবেদনটি ভাইরাল হয়েছে, সেখানে উল্লেখ করা হচ্ছে যে আগামী ২০ জুন আফগানিস্তানের বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডে ম্য়াচেই হয়ত শেষবার আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চে খেলতে নামবেন রোহিত। এমনকী এটাও বলা হয়েছে যে আগামী বছরের বিশ্বকাপের জন্য নির্বাচকদের ভাবনায় নেই প্রাক্তন ভারত অধিনায়ক। ফলে আফগানিস্তান সিরিজেই হয়ত শেষবার দেখা যাবে হিটম্য়ানকে ভারতীয় দলের জার্সিতে।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Sports. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
ABP Ananda