Rwitobroto Mukherjee: ঋতব্রত নাকি প্রেম করছেন? সেই সূত্র ধরে আবার সমস্যাতেও জেরবার অভিনেতা!

Audio Narrative Assistant
Executive Summary
কলকাতা: শুভদীপ মুখোপাধ্যায়ের (Subhodeep Mukherjee) পরিচালনায় আসছে নতুন ওয়েব সিরিজ। আর সেখানে রয়েছে একগুচ্ছ চমক কাস্টিংয়ে। যার মধ্যে প্রথম চমক, শার্লি মোদক (Sharly Modak)।

কলকাতা: শুভদীপ মুখোপাধ্যায়ের (Subhodeep Mukherjee) পরিচালনায় আসছে নতুন ওয়েব সিরিজ। আর সেখানে রয়েছে একগুচ্ছ চমক কাস্টিংয়ে। যার মধ্যে প্রথম চমক, শার্লি মোদক (Sharly Modak)। এর আগে, ছোটপর্দায় অভিনয় করেছেন শার্লি, তবে এবার ওয়েব সিরিজের পর্দায় দেখা যেতে চলেছে তাঁকে। এই সিরিজের অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন, ঋতব্রত মুখোপাধ্যায় (Rwitobroto Mukherjee), সত্যম ভট্টাচার্য (Satyam Bhattacharya)। এছাড়াও এই সিরিজে দেখা যাবে, নিশান্তিকা দাস, বিশ্বজিৎ দাস, শুভজিৎ কর, দেবপ্রসাদ হালদারদের।

কোন দিকে এগিয়ে যাবে সিরিজের গল্প?

এই সিরিজের গল্প এবং চিত্রনাট্য লিখেছেন, রুদ্রদীপ চন্দ। সিরিজের নামটিও বেশ অদ্ভুত, মজারও বটে। সিরিজের নাম, 'ভার্জিনপুর'। অদ্ভুত এই শহরে যেমন রয়েছে অপরাধ, পাপ.. তেমনই রয়েছে অগাধ হাস্যরস। এই গল্পের কেন্দ্রীয় চরিত্রের নাম, জিতু। খুব সহজ, সরল, সাধারণ গ্রামের ছেলে জিতু, অনেক স্বপ্নপূরণ করার ইচ্ছা নিয়ে, শহরে আসে। কিন্তু শহরে এসেই, খুব দ্রুত পাল্টে যেতে থাকে তার স্বপ্ন। পাশাপাশি, শহরে এসে সে প্রেমে পড়ে, রাই নামে এক তুখোড় মেয়ের। সে আবার থাকে, 'ম্যাডাম নিবাস'-এ। সেই বোর্ডিংয়েই থাকার কথা এই জিতুর। ঘটনাপ্রবাহে এই রাই আর জিতুই জড়িয়ে পড়ে একটা অপহরণের ঘটনার সঙ্গে। কিন্তু আসলে সেই গোটা ঘটনার নেপথ্যে রয়েছে, 'ম্যাডাম নিবাস'-এর ম্যানেজারের। তার নাম, দেবা। সব মিলিয়ে অপরাধ আর হাসির মিশেলে মিলে এগিয়ে যাবে এই সিরিজ।

প্রথম ওয়েব সিরিজ নিয়ে কী বলছেন শার্লি?

প্রথম ওয়েব সিরিজে অভিনয় নিয়ে শার্লি বলছেন, 'রাইয়ের চরিত্র পর্দায় ফুটিয়ে তোলার পিছনে আমার বিশেষ একটি ভাবনা কাজ করেছে। চিত্রনাট্যে চরিত্রটা খুব গুরুত্বপূর্ণ। ক্লিক-এর সঙ্গে এটা আমার প্রথম কাজ, খুব ভাল অভিজ্ঞতা। খুব অল্প সময়ে, গোটা ইউনিটই কাছের মানুষ হয়ে গিয়েছিল। তাই একজন মধ্যবিত্ত পরিবারের মেয়ে যে নিজের জীবন সংগ্রামের সঙ্গে যুজছে। রাইয়ের আর্থিক চাহিদা রয়েছে পাশাপাশি তাঁর মূল্যবোধও রয়েছে। এই দৃঢ় ব্যক্তিত্বের জন্য বাইরে থেকে রাইকে খুব কঠিন বলে মনে হলেও, তার ভিতরে আসলে একটা কোমল মানসিকতা রয়েছে। পাশাপাশি, ঋতব্রত অভিনয় করেছেন, জিতুর ভূমিকায়। তিনি বলছেন যে, ফ্লোরে যাওয়ার আগে আমার চরিত্রটা নিয়ে ভীষণ স্পষ্ট একটা ধারণা ছিল। সেটা আমায় অভিনয়ে সাহায্য করেছিল।

আরও পড়ুন: Entertainment News: অসফল বিয়ে, বিচ্ছেদ করে খোরপোশ নেননি এক পয়সাও! জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছেন এই অভিনেত্রী

 

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Entertaiment. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Entertaiment

Read Previous

Energy Drinks In Trouble : এনার্জি...

Read Next

Viral Video: মেট্রোয় ‘How to Kill...