We currently don't have news in this language. Please choose another language.
Sabyasachi Chakrabarty: দীর্ঘ বিরতির পরে নতুন চরিত্রে সব্যসাচী চক্রবর্তী, ওয়েব সিরিজে থাকছেন মিঠুও!
কলকাতা: দীর্ঘদিন পরে, পর্দায় দেখা যাবে অভিনেতা সব্যসাচী চক্রবর্তী (Sabyasachi Chakrabarty)-কে। যে মানুষটার কথা বললে, এখনও বাঙালির চোখে ভেসে ওঠে 'ফেলুদা'-র চরিত্র, সেই জনপ্রিয় অভিনেতাকে বর্তমান পর্দায় পাওয়া যায় ভীষণই কম। সব্যসাচী চক্রবর্তীকে শেষবার দেখা গিয়েছিল, 'দেবী চৌধুরানী' ছবিতে। এই সিনেমার শ্যুটিং করতে গিয়েই অসুস্থ হয়ে পড়েছিলেন অভিনেতা, সুস্থ হয়ে ছবির শ্যুটিং শেষ করেন তিনি। আর এবার, ওয়েব সিরিজের পর্দায় দেখা যাবে তাঁকে। 'অ্যাডভোকেট অচিন্ত্য আইচ ৩'-এ একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাঁকে। তাঁর চরিত্রের নাম, দিগ্বিজয় সিংহ।
ওয়েব সিরিজে সব্যসাচী-মিঠু
'অ্যাডভোকেট অচিন্ত্য আইচ' হইচই-এর পর্দায় যথেষ্ট জনপ্রিয় একটি চরিত্র। ঋত্বিক চক্রবর্তী (Ritwick Chakraborty) এই চরিত্রে প্রত্যেকবারই নতুন চমক নিয়ে আসেন। এবারেও এই সিরিজের নামভূমিকায় থাকছেন তিনিই। সিরিজের পরিচালন জয়দীপ মুখোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘ বন্ধুত্বের সম্পর্ক সব্যসাচীর। আর সেই সূত্রেই, এই সিরিজে যুক্ত হচ্ছেন তিনি। তবে শুধু সব্যসাচী নন, এই সিরিজে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে, মিঠু চক্রবর্তীকে (Mithu Chakrabarty)। দীর্ঘদিন অসুস্থতার কারণে পর্দা থেকে দীর্ঘদিন পর্দা থেকে দূরে ছিলেন অভিনেত্রী। আর এবার, এই সিরিজের গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে তাঁকে। এছাড়াও এই সিরিজে এবার গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন, অভিষেক বসু, ইশা সাহা, খেয়া চট্টোপাধ্যায় এবং দেবরাজ ভট্টাচার্যকে।
ওয়েব সিরিজে অভিনয় নিয়ে কী বলছেন সব্যসাচী?
দীর্ঘদিন পরে পর্দায় ফেরা, 'অ্যাডভোকেট অচিন্ত্য আইচ ৩'-তে অভিনয় করা নিয়ে সব্যসাচী বলছেন, 'এই চরিত্রে আমার রাজি হওয়ার কারণ হল, দিগ্বিজয় সিংহের চরিত্রের জটিলতা। এই চরিত্রটা একজন আইনজীবীর যার নিজের কাজে দখল রয়েছে, বুদ্ধিমত্তা রয়েছে এবং যেভাবে চিত্রনাট্যে এই চরিত্রটাকে তুলে ধরা হয়েছে, সেটা আমায় বেশ আকৃষ্ট করেছিল। জয়দীপ আমার দীর্ঘ বন্ধু, ওর সঙ্গে কাজ করাটা আমার কাছে বেশ ভাল একটা অভিজ্ঞতা। ঋত্বিকের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাটাও দারুণ। আশা করি, দর্শকদের খুব ভাল লাগবে এই সিরিজটা।
অচিন্ত্য আইচ-এ অভিনয় নিয়ে কী বলছেন ঋত্বিক?
'অ্যাডভোকেট অচিন্ত্য আইচ ৩'-এ অভিনয় নিয়ে ঋত্বিক বলছেন, 'প্রত্যেকবার অচিন্ত্য আইচের জুতোয় পা গলাতে ভীষণ ভাল লাগে, কারণ প্রত্যেকবারই কিছু না কিছু নতুন চমক থাকে। এবার অচিন্ত্য আইচের লড়াইটা আরও বড়, দিগ্বিজয় সিংহের মতো একজন দুঁদে আইনজীবীর সঙ্গে তাঁকে এবার লড়াই করতে হচ্ছে। এই প্রথম দর্শকরা অচিন্ত্য আইচকে ডিফেন্স আইনজীবী নয়, বরং প্রসিকিউটরের ভূমিকায় দেখবেন, যেখানে তাকে লড়তে হবে একজন ডিফেন্স আইনজীবীর বিরুদ্ধে। দর্শকেরাও এবারের সিজন আরও উপভোগ করবে বলে আমার ধারণা।'
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Entertaiment. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
তোর্ষা ভট্টাচার্য্য