Sabyasachi Dutta: সব্যসাচী দত্তের মামলায় এবার উঠে এল অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গ, নগদ ও সোনা মিলিয়ে উদ্ধার কোটি কোটি টাকার সম্পত্তি!

Audio Narrative Assistant
Executive Summary
কলকাতা: ৮ দিনের পুলিশ কাস্টডিতে বিধাননগর পুরনিগমের প্রাক্তন চেয়ারম্যান সব্যসাচী দত্ত। তাঁকে নিয়ে ম্যারাথন তল্লাশিতে বিধাননগর নর্থ পুলিশ সূত্রে খবর, তাঁর একাধিক ঠিকানায় হানা দিয়ে পাওয়া গিয়েছে অনেক সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে।

কলকাতা: ৮ দিনের পুলিশ কাস্টডিতে বিধাননগর পুরনিগমের প্রাক্তন চেয়ারম্যান সব্যসাচী দত্ত। তাঁকে নিয়ে ম্যারাথন তল্লাশিতে বিধাননগর নর্থ থানা। পুলিশ সূত্রে খবর, তাঁর একাধিক ঠিকানায় হানা দিয়ে পাওয়া গিয়েছে অনেক সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে। মিলেছে ৫ টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশও। মিলেছে একটা জয়েন্ট অ্যাকাউন্টের খোঁজও। সেখানে করা ফিক্সড ডিপোজিট ও ক্যাশ মিলিয়ে মোট ৩ কোটি ৭০ লক্ষ টাকার খোঁজ মিলেছে তাঁর কাছে।             

আরও পড়ুন: হকার উচ্ছেদের বিরুদ্ধে মিছিলে হাঁটলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সঙ্গে কুণাল ও দোলা

এ ছাড়াও নিউটাউন ও রাজারহাত মিলিয়ে ৫ টি সম্পত্তির খোঁজ মিলেছে তাঁর কাছে। যার বাজারদর কয়েক কোটি টাকা। এ ছাড়াও একটা সাদা স্করপিও বাজেয়াপ্ত করা হয়েছে। বিধাননগর পুরনিগমের চেয়ারম্যান থাকার সময় থেকেই এই গাড়ি ব্যবহার করতেন তিনি। এ ছাড়াও একটি ব্যাঙ্কের লকার থেকে উদ্ধার হয়েছে সাড়ে ৩ কেজি সোনা। যার বাজার দর কয়েক কোটি টাকা। আজ তাঁর আরও ৬ দিনের পুলিশি হেফাজত চাওয়া হয়। কারণ, তদন্তকারীরা মনে করছেন এখনও আরও অনেকটা সোনা রয়েছে তাঁর কাছে। কারণ, ইতিমধ্যেই তদন্তে আরও সোনার রশিদ হাতে এসেছে তাঁদের।             

সব্যসাচী দত্তের বিরুদ্ধে কোর্টে আরও চাঞ্চল্যকর অভিযোগ পুলিশের। সব্যসাচীর মামলাতেও উঠে এল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। আজ বিধাননগর আদালতে সব্যসাচী দত্তের জামিনের আর্জি খারিজ হয়ে যায়। অন্যদিকে, তাঁকে আরও ৬ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। আদালতে আজ সরকারি আইনজীবী বলেন, সব্যসাচী দত্ত 'সুপার ইনফ্লুয়েন্সিয়াল' বা 'এক্সট্রা অর্ডিনারি ইনফ্লুয়েন্সিয়াল'। আর সেখানেই উঠে আসে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গ।             

আইনজীবী বলেন, এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে ডাকা হচ্ছে, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তাঁকে কি শুধু প্রভাবশালী বলা যায়? আর সব্যসাচী দত্তের ক্ষেত্রে যা যা পাওয়া যাছে, সম্পত্তি থেকে নগদ, তাতে রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে তাঁর উপার্জনের সঙ্গে তা সঙ্গতিপূর্ণ নয়। আর এই মুহূর্তে সব্যসাচী দত্তকে জামিন দেওয়া হলে, তিনি বাইরে বেরিয়ে সব সাক্ষ্যপ্রমাণ নষ্ট করে ফেলতে পারেন। সেই কারণেই 'এক্সট্রা অর্ডিনারি ইনফ্লুয়েন্সিয়াল' শব্দবন্ধ ব্যবহার করেন সরকারি আইনজীবী।             

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Districts

Read Previous

Lionel Messi: 'বিশ্বের...

Read Next

Shubman Gill:...