Sabyasachi Dutta: সব্যসাচীকে সঙ্গে নিয়ে জোড়া ফ্ল্যাটে ম্যারাথন তল্লাশি, উদ্ধার প্রচুর সোনা কেনার রসিদ, গুরুত্বপূর্ণ, দাবি পুলিশ সূত্রে

Audio Narrative Assistant
Executive Summary
মুখোপাধ্যায়, কলকাতা : তোলাবাজির অভিযোগে গ্রেফতার হয়েছেন তৃণমূল নেতা সব্যসাচী দত্ত। রবিবার বিকেল ৪টে নাগাদ সব্যসাচী দত্তকে সঙ্গে নিয়ে তাঁর রাজারহাটের ফ্ল্যাটে যায় বিধাননগর নর্থ রাজারহাটের একটি বিলাসবহুল আবাসনে দুটো ফ্ল্যাট রয়েছে সব্যসাচীর দত্ত।

সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা : তোলাবাজির অভিযোগে গ্রেফতার হয়েছেন তৃণমূল নেতা সব্যসাচী দত্ত। রবিবার বিকেল ৪টে নাগাদ সব্যসাচী দত্তকে সঙ্গে নিয়ে তাঁর রাজারহাটের ফ্ল্যাটে যায় বিধাননগর নর্থ থানার পুলিশ। রাজারহাটের একটি বিলাসবহুল আবাসনে দুটো ফ্ল্যাট রয়েছে সব্যসাচীর দত্ত। সেখানেই নিয়ে যাওয়া হয় সব্যসাচী দত্তকে। প্রথমে তাঁর ৭ তলার বিলাসবহুল ফ্ল্যাটে নিয়ে যাওয়া হয় সব্যসাচীকে। সেখানে জিজ্ঞাসাবাদের পর, সব্যসাচী দত্তকে তাঁর ১৩ তলার ফ্ল্যাটে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। দু'টি ফ্ল্যাটেই ম্যারাথন তল্লাশি চালাচ্ছে পুলিশ। রবিবার বিকেল ৪টে থেকে চলছে তল্লাশি। সেই সঙ্গে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে সব্যসাচী দত্তকে। পুলিশ সূত্রে খবর, তল্লাশিতে উদ্ধার হয়েছে প্রচুর সোনা কেনার রসিদ এবং অনেক গুরুত্বপূর্ণ নথি। 

তৃণমূলে তুমুল ডামাডোল, কুণালের মন্তব্যে ক্ষুব্ধ নয়না, দলকে নালিশ জানাতে চলেছেন সুদীপ-পত্নী 

রবিবার সকালেও তোলাবাজির অভিযোগে ধৃত সব্যসাচী দত্তকে নিয়ে তল্লাশি চালানোর জন্য পুলিশের টিম বিধাননগর পুরসভার ৩১ নম্বর ওয়ার্ড অফিসে যায়। ওয়ার্ড অফিস থেকে ধৃত তৃণমূল নেতাকে বের করতেই সব্যসাচীকে লক্ষ্য করে ডিম ছোড়েন বিক্ষোভকারীরা, ওঠে 'চোর চোর' স্লোগান। একদিকে ধেয়ে আসছে 'চোর চোর' স্লোগান। অন্যদিকে তাঁকে লক্ষ্য করে পর পর ছোড়া হচ্ছে ডিম। পুলিশের সামনে এভাবেই ধৃত তৃণমূল নেতা সব্যসাচী দত্তের ওপর ফের আছড়ে পড়ল সাধারণ মানুষের ক্ষোভ। তাঁকে বাঁচাতে ঢাল হাতে নামতে হল পুলিশকে। তবে এটাই প্রথম নয়। গ্রেফতার হওয়ার দিনও সব্যসাচীকে দেখে ডিম ছুড়েছিলেন বিক্ষুব্ধ জনতা। গ্রেফতারের পর আদালতে পেশ করা হয় সব্যসাচীকে। সেখানে শুনানির পর তাঁকে বের করার সময়েও ডিম ছুড়তে শুরু করেন আশপাশে থাকা বিক্ষোভকারীরা। 

জাহাঙ্গিরের জোড় হাত, ধরলেন কানও, ফলতার 'পুষ্পা'- কে রাস্তার পাশে দাঁড়িয়ে দেখল জনতা 

তোলাবাজির অভিযোগে গ্রেফতার হয়েছেন সব্যসাচী দত্ত। একদা বিধাননগর পুরসভার মেয়র ছিলেন তিনি। এবার তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ। যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন সব্যসাচী দত্ত। তোলাবাজির অভিযোগে ধৃত তৃণমূল নেতা সব্যসাচী দত্তের ওপর ফের হল ডিমবৃষ্টি। বিধাননগর পুরসভার প্রাক্তন চেয়ারম্যানকে নিয়ে পুর-এলাকায় তল্লাশি চালায় পুলিশের টিম। সেই সময় সব্যসাচী দত্তকে লক্ষ্য করে পুলিশের সামনেই চলে চোর স্লোগান। ছোড়া হয় ডিম। অন্যদিকে, তৃণমূল আমলে তোলাবাজির প্রতিবাদে দুর্গাপুরে ওমলেট খাইয়ে দেখানো হয় বিক্ষোভ। 

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Kolkata. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Kolkata

Read Previous

8th Pay Commission: অষ্টম বেতন...

Read Next

Jahangir Khan: FIR-এ নাম ছিল...