Samik Bhattacharya: তৃণমূলের সৃষ্টিলগ্ন থেকেই মদন মিত্র ছিলেন। কলকাতার মঞ্চ মদন মিত্র বাঁধতেন:শমীক

Audio Narrative Assistant
Executive Summary
ABP Ananda LIVE : 'মদন মিত্র রঙিন চরিত্র। তৃণমূলের সৃষ্টিলগ্ন থেকেই মদন মিত্র ছিলেন। কলকাতার মঞ্চ মদন মিত্র বাঁধতেন, খাবারের প্যাকেট মদন মিত্র জোগার করতেন'।

ABP Ananda LIVE : 'মদন মিত্র রঙিন চরিত্র। মদন মিত্র মানেই রঙ। মদন মিত্র মানেই প্রাণ। তৃণমূলের সৃষ্টিলগ্ন থেকেই মদন মিত্র ছিলেন। কলকাতার মঞ্চ মদন মিত্র বাঁধতেন, খাবারের প্যাকেট মদন মিত্র জোগার করতেন'। মন্তব্য শমীক ভট্টাচার্যের।

'অভিষেক অনেক খারাপ আপনাদের কাছে, বাহানা হয়ে গিয়েছে ওটা', কালীঘাট ত্যাগী নেতা-নেত্রীদের আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের

যাঁরা কালীঘাটের সঙ্গ ত্যাগ করে 'বিদ্রোহী'দের হাত ধরেছেন, তাঁদের আজ আক্রমণ শানালেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেকের বিরুদ্ধে বলা বাহানা হয়ে গিয়েছে, কটাক্ষ তৃণমূল সুপ্রিমোর। এ ছাড়াও 'ঋতব্রত-পন্থী'দের তিনি 'সেটিং কোম্পানি' বলেও অভিহিত করেন।

কালীঘাটের সঙ্গে এখনও মোট ১৮ জন সাংসদ রয়েছেন, বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "এখনও পর্যন্ত আমাদের সঙ্গে রাজ্যসভার ১০ জন ও লোকসভার ৮ জন, অর্থাৎ ১৮ জন সাংসদ রয়েছেন। অনেকে বিধায়কও আছেন। হ্যাঁ, কাউকে কাউকে পুলিশকে দিয়ে ভয় দেখিয়ে...। পুলিশ গিয়ে বলছে গাড়ি নিয়ে এসেছি। হয়, বিজেপির কোলে যারা দুলছে, কী আর বলব; সেটিং কোম্পানি, সেটিং কোম্পানিতে নাম লেখান। নাহলে গাড়ি নিয়ে এসেছি, জেলে যান। নাহলে আপনার ছেলেকে গ্রেফতার করব, মেয়েকে গ্রেফতার করব। বা আপনার পরিবারকে গ্রেফতার করব।"

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - States. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - States

Read Previous

Mamata on Madan : 'ঋতব্রত...

Read Next

Ritabrata Banerjee: 'আমরা হচ্ছি...