We currently don't have news in this language. Please choose another language.
Saokat Molla: চলছে বুলডোজার, মাতলা নদীর চর দখল করে তৈরি সওকত মোল্লার ছেলের ক্যাফে 'অরণ্যের কূলে' ভাঙা শুরু
ক্যানিং: ডেডলাইন পার, এবার ভাঙা শুরু হল সওকত মোল্লার ছেলের বেআইনি ক্যাফে। ক্যানিং-এর মৌখালিতে মাতলা নদীর চর দখল করে তৈরি হয়েছিল ক্যাফে 'অরণ্যের কূলে'। এবার সেখানে নিয়ে আসা হল বুলডোজার। ঘটনাস্থলে হাজির দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন। এ ছাড়াও ক্যানিংয়ের SDPO -এর নেতৃত্বে ওই এলাকায় বিরাট পুলিশ বাহিনী এসে উপস্থিত হয়েছে।
সরকারি জমি জবরদখল করে ক্য়াফে তৈরির অভিযোগ উঠেছিল সওকত মোল্লার ছেলের বিরুদ্ধে। আর তাঁকে এই অভিযোগেই নোটিস পাঠিয়েছিল দক্ষিণ ২৪ পরগনার জেলা প্রশাসন। গত মাসের ১৮ তারিখের মধ্যে সওকতের ছেলে ইমরান মোল্লাকে SDO অফিসে হাজিরা দিতে বলা হয়। জেলা প্রশাসন সূত্রে খবর, ইমরানের আইনজীবীরা গিয়ে নথি জমা দিয়েছিলেন SDO অফিসে।
জেলা প্রশাসন বলছে, শুনানিতে সওকত মোল্লার ছেলের আইনজীবী কোনও বৈধ নথি দেখাতে পারেননি। আর তারপরই ইমরান মোল্লাকে ৭ দিনের মধ্যে অবৈধ কাঠামো ভেঙে সরকারি জমি খালি করার নির্দেশ দেওয়া হয়। এমনকি ২৯ জুনের ডেডলাইনও বেঁধে দেওয়া হয়েছিল তখনই।
"আজ এটা পুরোটাই ভেঙে ফেলা হবে, আমাদের কাছে সেই রকমই নির্দেশ আছে। ডেডলাইন পার হয়ে গিয়েছে। ১ নম্বর খতিয়ানের জমির উপর এটা বেআইনি নির্মাণ ছিল। অন্য সব ক্যাফে নিয়েই হিয়ারিং চলছে। আদালত থেকে হিয়ারিং শেষে যেমন যেমন রায় আসবে, আমরাও তেমন তেমন ব্যবস্থা নেব", জানালেন ক্যানিং ২ -এর বিডিও অভিনন্দন ঘোষ।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
সুপ্রিয় ঘোষ