Satabdi Roy News: 'যাঁরা এখন সমালোচনা করছেন, তাঁরা কী ভাবতেন... সব জানি', নতুন দলে গিয়ে বিস্ফোরক শতাব্দী

Audio Narrative Assistant
Executive Summary
কলকাতা: এই প্রথম নয়, এর আগেও মুখ খুলেছিলেন, শতাব্দী রায় (Satabdi Roy)। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। আর NCPI বা ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়াতে যোগ দেওয়ার পরেও, শতাব্দী রায়ের গলায় শোনা গেল সেই বিদ্রোহের সুরই।

কলকাতা: এই প্রথম নয়, এর আগেও মুখ খুলেছিলেন, শতাব্দী রায় (Satabdi Roy)। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। আর NCPI বা ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়াতে যোগ দেওয়ার পরেও, শতাব্দী রায়ের গলায় শোনা গেল সেই বিদ্রোহের সুরই। তিনি সাফ জানিয়ে দিলেন, তৃণমূলের বিপদের সময়ে পাশে ছিলেন তিনিই। 

ফের বিস্ফোরক শতাব্দী রায়

এদিন বিমানবন্দরে দেওয়া সাক্ষাৎকারে শতাব্দী রায় বলেন, '২০০৯ সালে যখন তৃণমূল বিপদে ছিল, তখন আমি ছিলাম। তখন সরকার ক্ষমতায় ছিল না। এতগুলো বছরে বার বার ওঠানামা ছিল। কখনও ভাল করেছি তো কখনও খারাপ.. কিন্তু প্রত্যেকবারই আমি ছিলাম। ১৭ বছর সময়টা কম নয়, যেটা আমি দিয়েছি। আর অভিযোগগুলো জমতে জমতে এখন পাহাড়ের মতো হয়ে গিয়েছে। সুতরাং যাঁরা এখন সমালোচনা করছেন, তাঁদের কিছু বলতে চাই না। তাঁরাও এত বছর আমাদের সঙ্গে কলিগ হিসেবে সবই আলোচনা করত, তাঁদের ভাবনাচিন্তা কোথায় ছিল.. সব জানি। এতগুলো লোক যখন এক সিদ্ধান্ত নিল, যে ঘটনার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত সেটা নিশ্চয়ই সবাইকে এফেক্ট করেছে। একটা জয়েন্ট ফ্যামিলি যখন ভেঙে যায়, তখন সেই পরিবারের প্রধানের দায়িত্ব থাকে, পরিবার কেন ভাঙছে, কার কী সমস্যা হচ্ছে সেটা খুঁজে বের করার এবং তাঁদেরকে ঠিক করে নিয়ে চলার। কিন্তু সেই চেষ্টাটাই তো করা হয়নি। নাহলে এতগুলো মানুষ কী এক হত?

'অভিষেকের লাইফস্টাইল চোখে লাগার মতোই..', বলেছিলেন শতাব্দী

এর আগে শতাব্দী রায় বলেছিলেন, 'আমি যেটা ভুল বলছি সেটা হচ্ছে ওঁর (অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়) লাইফস্টাইল। ও (অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়) দলে যেভাবে, জীবনযাত্রা তৈরি করেছে, সেটা চোখে লাগার মতো এবং তাতেই মানে ওর চলাফেরা, তাতেই কিন্তু ও সবার কাছে অভিযোগের কারণ। যেখানে দিদি মাটিতে বসে চা খায়, সেখানে অভিষেক মাটিতে বসে না।' এখানেই শেষ নয়, শতাব্দী রায় আরও বলেন,  'যেখানে হাত দিচ্ছেন সেখানে দুর্নীতি পাচ্ছেন।  যেটুকু জানা হত,সেটুকু জানানো হত। তাতে কোনও স্টেপ নেওয়া হত না কখনও।' জানিয়েও কি কোনও কাজ হয়নি? শতাব্দী রায় বলছেন, 'না। সবসময় বলা হত ভুল বোঝাচ্ছে তোমাদের।' তিনি আরও বলেন, 'নেত্রী হিসাবে এতগুলো মানুষকে জলে ফেলে দেওয়া...দিদি তো জলে ফেলে দিয়েছেন। আপনি বলবেন দিদিকেই সবাই ফেলে দিয়ে চলে গেল, দিদিও তো এতগুলো লোককে ডুবিয়ে দিল। এই যে এতগুলো লোক অ্যারেস্ট হচ্ছে, কাকে সেফ করতে পারছে? কাকে বাঁচাতে পারছে?  দিদির জন্য তো লড়েছে এতগুলো লোক। সেটা তো দায় তো দিদিরও হবে।'

আরও পড়ুন: Satabdi Roy: 'অভিষেকের লাইফস্টাইল চোখে লাগার মতোই...', একাধিক ইস্যুতে বিস্ফোরক শতাব্দী রায়

 

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Districts

Read Previous

Weather Update : ৪০-৫০ কিমি...

Read Next

Monday Astrology : অর্থযোগ...