Satendra Soni: কাজের পরে পারিশ্রমিক চাইতে গেলে হেনস্থা, মারধর! কাঁদতে কাঁদতে ক্ষোভ উগরে দিলেন 'লাপাতা লেডিজ' খ্যাত অভিনেতা!

Audio Narrative Assistant
Executive Summary
কলকাতা: 'লাপাতা লেডিজ' (Laapataa Ladies)। কিরণ রাও (Kiran Rao) পরিচালিত এই সিনেমা দর্শকদের মধ্যে প্রচণ্ড সমাদৃত

কলকাতা: 'লাপাতা লেডিজ' (Laapataa Ladies)। কিরণ রাও (Kiran Rao) পরিচালিত এই সিনেমা দর্শকদের মধ্যে প্রচণ্ড সমাদৃত হয়েছিল, প্রশংসিত ও। অস্কারের মঞ্চে নমিনেশন পেয়েছিল এই সিনেমা। আর এই সিনেমায় নজর কেড়েছিলেন, সত্যেন্দ্র সোনির (Satendra Soni)। পর্দায় 'ফুল' আর তাঁর সমীকরণ, সারল্য মন কেড়েছিল সবারই। আর এবার, কাজ করে ন্যায্য পারিশ্রমিক চাইতে গিয়ে হেনস্থার শিকার, অভিনেতা সত্যেন্দ্র সোনি! সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও করে, গোটা বিষয়টা জানিয়েছেন তিনিই।

কী অভিযোগ 'লাপাতা লেডিজ' অভিনেতার?

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে কান্নায় ভেঙে পড়েছেন তরুণ অভিনেতা। তাঁর অভিযোগ, তিনি মধ্যপ্রদেশে একটি শ্যুটিংয়ের কাজে গিয়েছিলেন। কিন্তু সেই শ্যুটিংয়ের পরে, কথামতো পারিশ্রমিক চাইতে গেলে, সেই ছবির পরিচালক ও তাঁর স্ত্রী অভিনেতাকে হোটেল থেকে বের করে দেন। এখানেই শেষ নয়, তাঁকে রীতিমতো তাড়া করে মাঝ রাস্তায় নিয়ে আসা হয় এবং তাঁকে বেধড়ক মারধর করা হয়েছে এবং খুনের হুমকি দেওয়া হয়। অভিনেতা বলেছেন, টাকা চাওয়ার পরেই তাঁকে বলা হয়, ১০ মিনিটের মধ্যে হোটেল ছেড়ে দিতে হবে। নাহলে মেরে ফেলা হবে তাঁকে। 

অভিনেতার দাবি, শ্যুটিংয়ের আগে তাঁকে ৫০ হাজার টাকা দিয়ে চুক্তি করানো হয়েছিল। বলা হয়েছিল, বাকি টাকা শ্যুটিং শেষ হওয়ার পরেই দেওয়া হবে। মোট ১০ দিনের শ্যুটিং ছিল সিনেমাটির। ৮ দিন কাজ করার পরে, বাকি পারিশ্রমিকের কতা পরিচালকের কাছে গিয়ে বলেন অভিনেতা। তিনি টাকা চাইতে গিয়ে জানতে পারেন, শুধু তাঁকেই নয়, ইউনিটের কাউকেই নাকি টাকা দেওয়া হয়নি। টাকা চাওয়ার পরেই, পরিচালকের হুমকির মুখে পড়েন অভিনেতা। টাকা তো তাঁকে দেওয়া হয়েই না, বরং তাঁকে বলা হয় ১০ মিনিটের মধ্যে হোটেল না ছেড়ে দিলে, তাঁকে খুন করে দেওয়া হবে। গোটা বিষয়টাই সোশ্যাল মিডিয়ায় এসে জানিয়েছেন অভিনেতা। এই ঘটনা প্রকাশ্যে আসার পরেই অনেকে তাঁকে পাশে থাকার বার্তা দেন অনেকেই। অভিনেতা আরও অভিযোগ করেছেন যে, তিনি যখন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তখন পরিচালক এবং তাঁর স্ত্রী তাঁকে গাড়ি নিয়ে তাড়া পর্যন্ত করেন। এরপরে তাঁকে ধরে ফেলে মারধর করতে থাকেন। সহ অভিনেতা এবং পুলিশের সহযোগিতায় কোনোমতে অভিনেতা ছাড়া পান এবং মুম্বই ফিরতে পারেন তিনি। এই ঘটনায় তিনি তাঁর সহ অভিনেতা এবং মধ্যপ্রদেশ পুলিশকেও ধন্যবাদ জানিয়েছেন।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Satendra Soni (@satendrassoni)

আরও পড়ুন: Samik Bhattacharya: 'আপনি বলেছিলেন, অনুপম খেরের মাথাতেও চুল গজাতে পারে..', অভিনেতার সরাসরি প্রশ্ন শমীক ভট্টাচার্যকে! কী উত্তর পেলেন?

 

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Entertaiment. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Entertaiment

Read Previous

Lightning Bolt Strikes Eiffel Tower:...

Read Next

West Bengal News Today Live Updates:...