We currently don't have news in this language. Please choose another language.
Saugata Roy: জাতীয় কর্মসমিতিতে বালু, 'যারা বিক্ষুব্ধ গোষ্ঠীতে যোগ দিয়েছে তাদের এমনিই আমরা সরিয়ে দিলাম', বললেন সৌগত
কলকাতা: তৃণমূলের একাধিক সাংবিধানিক পদে রদবদল। পদ থেকে সরানো হল সুদীপ বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষকে। সুদীপকে সরিয়ে উত্তর কলকাতার সভাপতি করা হল কুণাল ঘোষকে। সায়নী ঘোষের জায়গায় নিয়ে আসা হল অর্ণব বন্দ্যোপাধ্যায়কে। অন্যদিকে, মালা রায়কে সরিয়ে মহিলা তৃণমূলের সভানেত্রী করা হল আলিফা আহমেদকে।
আরও পড়ুন: এবার ডিউটিতে থাকলেই ইউনিফর্ম মাস্ট, নির্দেশিকা জারি করল কলকাতা পুলিশের কমিশনার
সাংবাদিকদের সামনে তৃণমূল নেতা সৌগত রায় ঘোষণা করলেন, তাঁকে ও জ্যোতিপ্রিয় মল্লিককে জাতীয় কর্মসমিতিতে যোগ করা হয়েছে। তিনি বলেন, "আজ জাতীয় কর্মসমিতিতে আমাকে ও জ্যোতিপ্রিয় মল্লিককে যোগ করা হয়েছে। এ ছাড়া আলিফা আহমেদকে মহিলা তৃণমূলের সভাপতি করা হয়েছে।"
এ ছাড়াও তিনি বলেন যুব তৃণমূল ও তৃণমূলের সংখ্যালঘু সেলের সভাপতিদের নাম ঘোষণাও করেন। দমদমের সাংসদ সৌগত রায় বলেন, "এ ছাড়া অর্ণব বন্দ্যোপাধ্যায়কে যুব তৃণমূলের সভাপতি করা হয়েছে। মোশারফ হোসেনকে সংখ্যালঘু সেলের সভাপতি করা হয়েছে। এ ছাড়া, কুণাল ঘোষকে উত্তর কলকাতার সভাপতি করা হয়েছে।"
আরও পড়ুন: মাসে ২০ হাজার টাকার SIP করলে ২৪ বছরে কত কোটি টাকার তহবিল তৈরি হবে জানেন কি?
একই সঙ্গে বিক্ষুব্ধদের নিয়েও কথা বলতে শোনা যায় তাঁকে। সৌগত রায় বলেন, "যাঁরা বিক্ষুব্ধ গোষ্ঠীতে যোগ দিয়েছে তাদের এমনিই আমরা সরিয়ে দিলাম।"
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
সুপ্রিয় ঘোষ