We currently don't have news in this language. Please choose another language.
Serena Williams: উইম্বলডনের সিঙ্গলসেও ওয়াইল্ড কার্ড, অবসর ভেঙে ৪ বছর পর ফিরছেন সেরেনা
লন্ডন: উইম্বলডনে (Wimbledon) ৪ বছর পর ফের নামতে চলেছেন সেরেনা উইলিয়ামস (Serena Williams)। আগেই ডাবলসের জন্য ওয়াইল্ড কার্ড পেয়েছিলেন। এবার সিঙ্গলসেও ওয়াইল্ড কার্ড পেয়ে গেলেন কিংবদন্তি মহিলা টেনিস প্লেয়ার। টেনিস থেকে অবসর নিয়ে নিয়েছিলেন। এরপর তা ভেঙে ফের কোর্টে নেমেছেন। ডাবলসে খেলছেনও। এবার উইম্বলডনের মঞ্চেও খেলতে দেখা যাবে সেরেনাকে। রবিবার টুর্নামেন্টের আয়োজকদের পক্ষে যে আটজন ওয়াইল্ড কার্ড এন্ট্রি নিতে চলা প্লেয়ারের নাম ঘোষণা করা হয়েছে, তাতে রয়েছে আমেরিকার এই টেনিস কিংবদন্তির নামও। উইম্বলডনের মঞ্চে সাতটি গ্র্যান্ডস্লাম রয়েছে বছর চুয়াল্লিশের টেনিস প্লেয়ার।
গত ১৬ জুন বার্লিন গ্রাস কোর্ট চ্যাম্পিয়নশিপে ডাবলসে খেলেছিলেন সেরেনা। সেখানে যদিও হেরে যান তিনি। তবে গ্র্যান্ডস্লামের মঞ্চে শেষবার দেখা গিয়েছিল সেরেনাকে ২০২২ সালে যুক্তরাষ্ট্র ওপেনে। কিন্তু তৃতীয় রাউন্ড পর্যন্তই যেতে পেরেছিলেন সেরেনা। দিদি ভেনাস উইলিয়ামসের সঙ্গে জুটি বেঁধে উইম্বলডনের মঞ্চে খেলতে নামবেন সেরেনা। অন্যদিকে, শেষবার 2022 যুক্তরাষ্ট্র ওপেনে যে সিঙ্গলস ম্য়াচ খেলেছিলেন সেরেনা ৷ তৃতীয় রাউন্ডের বেশি সেবার এগোতে পারেননি তিনি ৷ ২০১৭ সালে অস্ট্রেলিয়ান ওপেনে জয় ছিনিয়ে নিয়েছিলেন সেরেনা, সেখানে ভেনাস উইলিয়ামসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন আমেরিকান টেনিস তারকা। উইম্বলডনের মঞ্চে সেরেনা খেতাব জিতেছিলেন ২০০২, ২০০৩, ২০০৯, ২০১০, ২০১২, ২০১৫ ও ২০১৬ সালে।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Sports. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
গৌতম রায়