We currently don't have news in this language. Please choose another language.
Shamik Bhattacharya: 'যেখানে সেখানে রং করে দেওয়াটা বিজেপির অ্যাজেন্ডার মধ্যে নেই', অ্য়াকাডেমি অফ ফাইন আর্টসের টিকিট কাউন্টারে গেরুয়া রং, কী বলছেন শমীক ভট্টাচার্য ?
কলকাতা : অ্য়াকাডেমি অফ ফাইন আর্টস চত্বরের একাংশে গেরুয়া রং করার প্রতিবাদ জানালেন একঝাঁক নাট্য ব্যক্তিত্ব। শমীক ভট্টাচার্যকে একটি চিঠি লেখেন তাঁরা। বিজেপির রাজ্য সভাপতির সঙ্গে সাক্ষাতের সময়ও চেয়েছেন নাট্য ব্যক্তিত্বরা। অ্য়াকাডেমি অফ ফাইন আর্টস প্রতিষ্ঠানটির উপর অশৈল্পিক, বিকৃত আক্রমণ ঘটেছে। বিক্ষিপ্তভাবে গেরুয়া রং করা হয়েছে। বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যকে চিঠি লিখে এমনই অভিযোগ জানিয়েছেন, নাট্য ব্যক্তিত্ব চন্দন সেন, বিভাস চক্রবর্তী, সৌরভ পালোধী-রা।
বিতর্ক দানা বেঁধেছে অ্য়াকাডেমি অফ ফাইন আর্টসের একটি টিকিট কাউন্টারে গেরুয়া রং করা নিয়ে। এই ঘরে নিরাপত্তারক্ষীরাও থাকতেন। অভিযোগ, তাঁদের থাকার সরঞ্জাম বের করে দিয়ে ঘরে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনার প্রতিবাদ করেছেন নাট্য ব্যক্তিত্ব চন্দন সেনরা। বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যকে একটি চিঠি লেখেন তাঁরা। সেখানে লেখা হয়েছে, কোনও কার্যকারী-সিদ্ধান্ত ছাড়াই কিছু ঘর ব্যবহার করা হচ্ছে। দুঃখের বিষয় আক্রমণকারী গোষ্ঠী নিজেদের পরিচয় দিচ্ছে ভারতীয় জনতা পার্টির সদস্য ও কর্মী হিসেবে। চিঠির নীচে সই রয়েছে, বিভাস চক্রবর্তী, অরুণ মুখোপাধ্যায়, অশোক মুখোপাধ্যায়, অসিত বসু, চন্দন সেন, দেবাশিস মজুমদার, মেঘনাদ ভট্টাচার্য, বিমল চক্রবর্তী, সীমা মুখোপাধ্যায়
অরূপ রায়, শেখর চক্রবর্তী, বিলু দত্ত, সৌরভ পালোধী, সঞ্জীতা- দের। শমীক ভট্টাচার্যর সঙ্গে দেখা করার জন্য সময়ও চেয়েছেন তাঁরা। বিজেপির রাজ্য সভাপতি ৩ থেকে ৪ দিনের মধ্যে দেখা করতে পারেন বলে জানিয়েছেন চন্দন সেন।
দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
নাট্য ব্যক্তিত্ব চন্দন সেনের কথায়, '৮০ বছরের অ্য়াকাডেমি অফ ফাইন আর্টসে, কে বা কারা বিজেপি পরিচয়ে ঢুকে, সামনের ঘরটাকে রং করে দিয়েছে, এবং তারপরে তারা ভিতরের ঘরগুলো ইচ্ছে মতো ব্যবহার করেছে। নাম দিয়েছে তারা বিজেপির তরফ থেকে এটা করছে।' যদিও এই ঘটনাকে সমর্থন করছেন না বিজেপির রাজ্য সভাপতিও। শমীক ভট্টাচার্য বলেছেন, 'যারা করেছে, অন্যায় করেছে, ভুল করেছে। রং বদলের রাজনীতি বিজেপির লক্ষ্য নয়। যেখানে সেখানে রং করে দেওয়া, এটা বিজেপির অ্যাজেন্ডার মধ্যে নেই। আপনারা চিহ্নিত করুন, ব্যবস্থা নেব।'
শিল্পকলায় কোনও দল-রঙের জায়গা হয় না। তারপরও অ্য়াকাডেমি অফ ফাইন আর্টসের টিকিট কাউন্টারে গেরুয়া রং লাগায়, শুরু হয়েছে বিতর্ক। বিজেপি বা প্রশাসন, কেউ কি এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে? সেটাই এখন দেখার।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Kolkata. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
সোহিনী চক্রবর্তী