We currently don't have news in this language. Please choose another language.
Shankar Ghosh : বেড়ানোর বাজেট কম হোক বা বেশি....এবার পশ্চিমবঙ্গের পর্যটন নিয়ে বড় বার্তা মন্ত্রী শঙ্কর ঘোষের
কলকাতা : বাঙালির পায়ের তলায় সর্ষে। ছুটি পেলেই মন বেড়াই-বেড়াই করে। কিন্তু অনেক সময়ই বাধা হয়ে দাঁড়ায় বাজেট। ইদানিং পর্যটনের খরচ নিয়ে অনেকেরই কপালে ভাঁজ। কিন্তু এবার সবার জন্য পর্যটন নিয়ে ভাবছে নতুন রাজ্য সরকার। জানালেন পর্যটন মন্ত্রী শিলিগুড়ির বিধায়র শঙ্কর ঘোষ। বললেন, এবার আমাদের লক্ষ্য সবাইকে পর্যটনের আওতায় আনা।
মন্ত্রী জানালেন, 'এবার আমাদের লক্ষ্য হল ট্যুরিজম ফর অল ক্লাসেস। অর্থাৎ একেবারে উচ্চবিত্ত থেকে নিম্নবিত্ত মানুষ , তাদের সবাইকে পর্যটন বৃত্তে নিয়ে আসা। প্রধানমন্ত্রী যে কথা বলেছেন, পর্যটনকে এক্সপ্লোর করা হবে বিশ্বের দরবারে, অর্থাৎ পশ্চিমবঙ্গকে বিশ্বের পর্যটন মানচিত্রে একটি উজ্জ্বল নক্ষত্র হিসেবে প্রতিষ্ঠা করা, এটাই আমাদের সরকারের লক্ষ্য। '
গত ১২ জুন পর্যটন দফতরের দায়িত্বভার গ্রহণ করে মন্ত্রী শঙ্কর ঘোষ জানান, ' বাংলার ঐতিহ্য, সংস্কৃতি ও পর্যটনের অসীম সম্ভাবনাকে নতুন দিগন্তে পৌঁছে দিতে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করব। মানুষের আশা-আকাঙ্ক্ষাকে সঙ্গী করে উন্নয়নের এই যাত্রায় এগিয়ে চলাই আমাদের লক্ষ্য।'
গত বিধানসভা ভোটের আগে সিপিএম থেকে দল বদলে যান বিজেপিতে। তারপরই ভোটের টিকিট এবং একদা রাজনৈতিক গুরু অশোক ভট্টাচার্যকে হারিয়ে বিধানসভায় জায়গা করে নেন শঙ্কর ঘোষ। এবারেও শিলিগুড়ি আসনে শঙ্কর ঘোষের ওপরই ভরসা রাখে বিজেপি। উল্টোদিকে ছিলেন তৃণমূলের হেভিওয়েট প্রার্থী, শিলিগুড়ির মেয়র গৌতম দেব। কিন্তু তাঁকে পরাজিত করে বিধায়ক হয়েছেন শঙ্করই। তারপর হয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভার মন্ত্রী। দায়িত্ব পেয়েছেন পর্যটন দফতরের। তারপরই রাজ্যের পর্যটনকে ঢেলে সাজানোর পরিকল্পনা নিয়েছেন শঙ্কর ঘোষ।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
ABP Ananda