We currently don't have news in this language. Please choose another language.
Shiv Astrology : দুঃসময় এবার শেষ, আসছে সোনার দিন! শ্রাবণে কোন কোন রাশির কপাল খুলে দেবেন ভগবান শিব?
কলকাতা: আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। ১৬ জুলাই পালিত হবে রথযাত্রা, আর সেই শুভ তিথিই পড়েছে আষাঢ় মাসের অন্তিম পর্বে। পরের দিন, অর্থাৎ ১৭ জুলাই থেকে শুরু হবে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র মাস শ্রাবণ। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, ১৬ জুলাই সূর্য মিথুন রাশি ত্যাগ করে কর্কট রাশিতে প্রবেশ করবে। সূর্যের এই রাশিপরিবর্তনের পর থেকেই শুরু হবে শ্রাবণ মাস, যা চলবে আগামী ১৭ অগস্ট পর্যন্ত। এরপর শুরু হবে ভাদ্র মাস।
শ্রাবণ মাসে ভগবান শিবের আরাধনার বিশেষ গুরুত্ব রয়েছে। এই মাসে সোমবারের ব্রত ও শিবপূজাকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। ২০২৬ সালে শ্রাবণের প্রথম সোমবার পড়ছে ২০ জুলাই। শিবভক্তদের কাছে এই দিনগুলির বিশেষ ধর্মীয় গুরুত্ব রয়েছে। অনেকেই বিশ্বাস করেন, এই সময় নিষ্ঠাভরে মহাদেবের আরাধনা করলে মনোবাসনা পূরণ হয় এবং জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি আসে।
জ্যোতিষশাস্ত্রের প্রচলিত বিশ্বাস অনুযায়ী, ১২টি রাশির মধ্যে চারটি রাশি ভগবান শিবের বিশেষ কৃপাপ্রাপ্ত বলে বিবেচিত হয়। শ্রাবণ মাসে এই রাশির জাতক-জাতিকারা কর্মজীবন, আর্থিক দিক ও পারিবারিক জীবনে ইতিবাচক পরিবর্তনের সাক্ষী হতে পারেন বলে মনে করা হয়। তবে মনে রাখতে হবে, এগুলি জ্যোতিষশাস্ত্রভিত্তিক বিশ্বাস ও প্রচলিত মত। এর কোনও বৈজ্ঞানিক প্রমাণ নেই।
বৃষ রাশি
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, বৃষ রাশি ভগবান শিবের অন্যতম প্রিয় রাশি হিসেবে বিবেচিত। শ্রাবণ মাসে এই রাশির জাতক-জাতিকাদের জীবনে শুভ পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিনের আর্থিক সমস্যার সমাধান হতে পারে এবং আয়ের নতুন পথ খুলতে পারে। কর্মক্ষেত্রেও ইতিবাচক ফল মিলতে পারে। পাশাপাশি দাম্পত্য জীবনে সম্পর্ক আরও মজবুত হবে এবং পারিবারিক পরিবেশ সুখের থাকবে।
কর্কট রাশি
কর্কট রাশির অধিপতি গ্রহ চন্দ্র। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, এই রাশির উপরও ভগবান শিবের বিশেষ আশীর্বাদ থাকে। শ্রাবণ মাসে চাকরি ও ব্যবসায় উন্নতির সুযোগ তৈরি হতে পারে। নতুন কাজের প্রস্তাব, পদোন্নতি বা ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। বিনিয়োগ থেকে ভালো রিটার্ন পাওয়ার সম্ভাবনাও তৈরি হতে পারে। আর্থিক স্থিতিশীলতা বাড়ার পাশাপাশি আত্মবিশ্বাসও বৃদ্ধি পাবে।
মকর রাশি
মকর রাশির জন্যও শ্রাবণ মাস অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই সময়ে অর্থনৈতিক অবস্থা আগের তুলনায় শক্তিশালী হতে পারে। ব্যবসায় সম্প্রসারণের সুযোগ মিলতে পারে এবং নতুন পরিকল্পনা বাস্তবায়নের সম্ভাবনা থাকবে। পরিবার বা কর্মক্ষেত্র থেকে কোনও সুখবর পাওয়ার সম্ভাবনাও রয়েছে। দীর্ঘদিনের আটকে থাকা কাজ সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে।
কুম্ভ রাশি
জ্যোতিষ মতে, শ্রাবণ মাসে কুম্ভ রাশির জাতক-জাতিকারাও ভগবান শিবের বিশেষ কৃপা লাভ করতে পারেন। সম্পদ ও অর্থ সংক্রান্ত বিষয়ে ইতিবাচক ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে, যার ফলে কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ সাফল্য আসতে পারে। সমাজে সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি ব্যক্তিগত জীবনেও সুখ-শান্তি বজায় থাকবে।
(বিঃদ্রঃ এই প্রতিবেদনটি জ্যোতিষশাস্ত্রের প্রচলিত বিশ্বাস ও মতামতের ভিত্তিতে লেখা। ব্যক্তিবিশেষে ফল ভিন্ন হতে পারে। ABP Ananda এই দাবিগুলির সত্যতা নিশ্চিত করে না।)
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Astrology. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
নিবেদিতা বন্দ্যোপাধ্যায়