Shreyas Iyer: সচিন, কোহলি, রোহিতদের নেতৃত্বেও ভারত হেরেছে, শ্রেয়সের পাশে দাঁড়িয়ে মন্তব্য শ্রেয়সের বোনের

Audio Narrative Assistant
Executive Summary
মুম্বই: সূর্যকুমার যাদবের জায়গায় ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক করা হয়েছিল তাঁকে। কিন্তু শ্রেয়স আইয়ার অধিনায়ক হিসাবে তাঁর প্রথম জয়ের সন্ধানে রয়েছেন এখনও। শ্রেয়স আইয়ারের অধিনায়কত্বে ভারত

মুম্বই: সূর্যকুমার যাদবের জায়গায় ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক করা হয়েছিল তাঁকে। কিন্তু শ্রেয়স আইয়ার অধিনায়ক হিসাবে তাঁর প্রথম জয়ের সন্ধানে রয়েছেন এখনও। শ্রেয়স আইয়ারের অধিনায়কত্বে ভারত টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মতো টানা পাঁচটি ম্যাচ হেরেছে। চারদিকে অধিনায়ক শ্রেয়স আইয়ার এবং হেড কোচ গৌতম গম্ভীরের সমালোচনা হচ্ছে। এর মাঝেই শ্রেয়স আইয়ারের বোন শ্রেষ্ঠা আইয়ার তাঁর ভাইয়ের সমর্থনে এগিয়ে এসেছেন। একটি পডকাস্টে শ্রেষ্ঠা আইয়ার একটি বড় মন্তব্য করেছেন। 

শ্রেষ্ঠা আইয়ার পডকাস্টে বলেছেন, "এখনও থামেনি। সব সময় সবকিছু আপনার পক্ষে থাকে না। আমাদের পক্ষে এটা বলা সহজ যে অধিনায়ক হিসেবে সে হারছে। কিন্তু ক্রিকেট খুব আলাদা। আপনি জানেন না পিচ কেমন। আপনি জানেন না এটা বোলিং পিচ নাকি ব্যাটিং পিচ। আপনি জানেন না টস কতটা গুরুত্বপূর্ণ। অনেক কিছু থাকে। আপনি শুধু দেখেন ওর অধিনায়কত্ব কেমন। আপনি সেই ম্যাচগুলোও দেখুন, যেখানে ও অধিনায়ক হিসেবে জিতেছে।" 

শ্রেয়স আইয়ারের বোন আরও বলেন, "আপনি যখন ভারতের হয়ে খেলেন, তখন অনেক কিছু তার সঙ্গে আসে। শুধু একজন ভাল অধিনায়ক বা খারাপ অধিনায়কের কথা নয়। এখনও পর্যন্ত যত অধিনায়ক এসেছেন, সবাই ভাল করেছেন। শুভমন গিল হোক, বিরাট কোহলি কিংবদন্তি, রোহিত শর্মা কিংবদন্তি, সচিন তেন্ডুলকরও কিংবদন্তি, কিন্তু এই ক্রিকেটারেরাও অনেক ম্যাচ হেরেছেন। কিন্তু আপনি যদি শুধু শ্রেয়স আইয়ারের নাম নিতে থাকেন, তাহলে এমনও হতে পারে যে আপনার তার সঙ্গে কিছু সমস্যা আছে। কিন্তু আপনি জানেন না সে একদম আলাদা। তার ব্যক্তিত্ব একদম আলাদা। তার কাছে দেওয়ার মতো অনেক কিছু আছে, এবং আমার মতে তার মতো আর কারও কাছে এত কিছু নেই।"

শ্রেয়স আইয়ারের অধিনায়কত্বে আয়ারল্যান্ডের কাছে ক্লিন সুইপ হয়েছে টিম ইন্ডিয়া

শ্রেয়স আইয়ারের অধিনায়কত্বের শুরুটা হয়েছিল আয়ারল্যান্ড সফর থেকে। আয়ারল্যান্ডে তাঁর অধিনায়কত্বে ভারতকে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ক্লিন সুইপের মুখোমুখি হতে হয়েছিল। ভারত প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেটে আয়ারল্যান্ডের কাছে হেরেছিল। এরপর ইংল্যান্ডও দুটি টি-টোয়েন্টি ম্যাচে ভারতকে হারিয়েছে। শ্রেয়স আইয়ার এখনও তাঁর প্রথম জয়ের সন্ধানে রয়েছেন। 

আরও পড়ুন: পেনাল্টি নষ্টের রাতে গোল করে বিশ্বরেকর্ড মেসির, ১৩ মিনিটে ১৩ ম্যাচের শাপমোচন আর্জেন্তিনার

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Sports. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Sports

Read Previous

Djokovic On Kohli: কোহলির...

Read Next

Chok Bhanga 6ta:...