Small Savings Schemes Interest : স্বল্প সঞ্চয়ের নতুন সুদের হার ঘোষণা, পিপিএফ, সুকন্যা সমৃদ্ধিতে এখন কত পাবেন ?  

Audio Narrative Assistant
Executive Summary
Small Savings New Interest Rates : স্বল্প সঞ্চয় প্রকল্পে (Small Savings Schemes) জুলাই-সেপ্টেম্বর ২০২৬ ত্রৈমাসিকের (July-September Quarter) নতুন সুদের হার (New Interest Rates) ঘোষণা করল সরকার। মঙ্গলবার অর্থমন্ত্রকের অর্থনৈতিক (Finance Ministry) বিষয়ক বিভাগ একটি বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। জেনে নিন, নতুন ঘোষণা অনুযায়ী পিপিএফ (PPF), সুকন্যা সমৃদ্ধি (Sukanya Samriddhi) ছাড়াও সরকারি সঞ্চয় প্রকল্পগুলিতে আপনি কত

Small Savings New Interest Rates : স্বল্প সঞ্চয় প্রকল্পে (Small Savings Schemes) জুলাই-সেপ্টেম্বর ২০২৬ ত্রৈমাসিকের (July-September Quarter) নতুন সুদের হার (New Interest Rates) ঘোষণা করল সরকার। মঙ্গলবার অর্থমন্ত্রকের অর্থনৈতিক (Finance Ministry) বিষয়ক বিভাগ একটি বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। জেনে নিন, নতুন ঘোষণা অনুযায়ী পিপিএফ (PPF), সুকন্যা সমৃদ্ধি (Sukanya Samriddhi) ছাড়াও সরকারি সঞ্চয় প্রকল্পগুলিতে আপনি কত টাকা সুদ পাবেন। এখানে দেওয়া রইল বিস্তারিত বিবরণ। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত এপ্রিল-জুন ২০২৬ ত্রৈমাসিকে যে সুদের হার ছিল, আগামী ১ জুলাই ২০২৬ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত সেই একই সুদের হার বজায় থাকবে। সরকারের এই সিদ্ধান্তের ফলে পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF), সুকন্যা সমৃদ্ধি যোজনা (SSY), সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (SCSS) এবং ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটের (NSC) মতো জনপ্রিয় সরকারি সঞ্চয় প্রকল্পগুলোর রিটার্নে কোনো পরিবর্তন হচ্ছে না।

প্রবীণ নাগরিক ও কন্যাসন্তানদের প্রকল্পে সবচেয়ে বেশি সুদ
সরকারি এই তালিকায় সবচেয়ে বেশি সুদ মিলছে সুকন্যা সমৃদ্ধি যোজনা (SSY) এবং সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে (SCSS)। এই দুটি প্রকল্পেই গ্রাহকরা বার্ষিক 8.2% হারে সুদ পাবেন। এর পাশাপাশি কিষাণ বিকাশ পত্রের (KVP) সুদের হার রাখা হয়েছে 7.5%, যেখানে বিনিয়োগ করা টাকা ১১৫ মাসে (৯ বছর ৭ মাস) দ্বিগুণ হবে।

সঞ্চয় প্রকল্পের নাম বর্তমান সুদের হার (বার্ষিক)
পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) 7.1%
সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (SCSS) 8.2%
সুকন্যা সমৃদ্ধি যোজনা (SSY) 8.2%
ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NSC) 7.7%
পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম (POMIS) 7.4%
কিষাণ বিকাশ পত্র (KVP)  7.5%
১ বছরের পোস্ট অফিস টাইম ডিপোজিট 6.9%
২ বছরের পোস্ট অফিস টাইম ডিপোজিট 7.0%
৩ বছরের পোস্ট অফিস টাইম ডিপোজিট 7.1%
৫ বছরের পোস্ট অফিস টাইম ডিপোজিট 7.5%
৫ বছরের পোস্ট অফিস রিকারিং ডিপোজিট (RD) 6.7%

কেন অপরিবর্তিত রাখা হলো সুদের হার ?
সাধারণত সরকারি সিকিউরিটিজের (Government Securities) ইল্ড বা আয়ের ওপর ভিত্তি করে প্রতি তিন মাস অন্তর (ত্রৈমাসিক) এই স্বল্প সঞ্চয় প্রকল্পগুলোর সুদের হার পর্যালোচনা করে কেন্দ্র। তবে প্রতিবারই যে সুদের হার পরিবর্তন করতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। গত কয়েকটি ত্রৈমাসিক ধরে সরকার মূলত সুদের হার একই রেখেছে, কেবল মাঝেমধ্যে কিছু নির্দিষ্ট প্রকল্পে (যেমন SCSS বা কিছু ফিক্সড ডিপোজিট) সামান্য বৃদ্ধি করা হয়েছিল।

বিনিয়োগকারীদের ভরসা অপরিবর্তিত
শেয়ার বাজারের ওঠানামা এবং ঝুঁকি এড়িয়ে যারা নিশ্চিত ও নিরাপদ রিটার্ন চান, সেই সমস্ত রক্ষণশীল বিনিয়োগকারীদের কাছে পোস্ট অফিস ও এই ছোট সঞ্চয় প্রকল্পগুলো অত্যন্ত জনপ্রিয়। যেহেতু এই প্রকল্পগুলোর পেছনে ভারত সরকারের গ্যারান্টি বা ব্যাকআপ থাকে, তাই এগুলোকে দেশের সবচেয়ে নিরাপদ বিনিয়োগ মাধ্যম হিসেবে গণ্য করা হয়। এছাড়াও, আয়কর আইনের অধীনে পিপিএফ এবং সুকন্যা সমৃদ্ধির মতো বেশ কিছু প্রকল্পে কর ছাড়ের (Tax Benefits) সুবিধাও পাওয়া যায়, যা দীর্ঘমেয়াদী আর্থিক পরিকল্পনার জন্য মধ্যবিত্তের প্রথম পছন্দ।

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Banking. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Banking

Read Previous

News Live: মধ্য কলকাতার...

Read Next

Fact Check : 'E20 পেট্রোল...