We currently don't have news in this language. Please choose another language.
Sodepur News: সোদপুরে রোমহর্ষক কাণ্ড, প্রকাশ্য রাস্তায় স্ত্রীকে কুপিয়ে খুন! | ABP Ananda
Sodepur News: সোদপুরে রোমহর্ষক কাণ্ড। প্রকাশ্য রাস্তায় স্ত্রীকে কুপিয়ে খুন! স্ত্রীকে খুনের পর নিজের গলায় এলোপাথাড়ি কোপ দিয়ে আত্মহত্যার চেষ্টা। স্ত্রী গীতা দাসকে সাগর দত্ত হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা। স্বামী প্রভাস দাস আশঙ্কাজনক অবস্থায় সাগর দত্ত মেডিক্যাল কলেজেই চিকিৎসাধীন।
এদিকে, বারুইপুরকাণ্ডে এনকাউন্টার, পুলিশের গুলিতে মৃত্যু ধৃত এক অভিযুক্তের। পুলিশের গুলিতে মৃত্যু নাবালিকা নির্যাতন-খুনে ধৃত প্রভাস মণ্ডলের। ঘটনার পুনর্নির্মাণের সময় পালানোর চেষ্টা প্রভাসের, দাবি পুলিশের। 'পুনর্নির্মাণের সময় এক পুলিশকর্মীর আগ্নেয়াস্ত্র ছিনতাই করে গুলি প্রভাসের', এক রাউন্ড গুলি চালিয়ে পালানোর চেষ্টা ধৃত প্রভাস মণ্ডলের, দাবি পুলিশের। 'প্রভাস মণ্ডল পালানোর চেষ্টা করতেই পাল্টা গুলি পুলিশের'। গুলিবিদ্ধ প্রভাসকে বারুইপুর হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা, দাবি পুলিশের।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
ABP Ananda