Sourav Ganguly: ক্রীড়ামন্ত্রীর সঙ্গে বৈঠক সৌরভের, আমন্ত্রণ জানালেন বেঙ্গল টি-২০ লিগের ফাইনালে, কী কথা হল?

Audio Narrative Assistant
Executive Summary
কলকাতা: আগামী ২১ জুন, রবিবার ইডেন গার্ডেন্সে (Eden Gardens) বেঙ্গল টি-২০ লিগের (Bengal T20 League) ফাইনাল । সেদিন বাইশ গজের দ্বৈরথের পাশাপাশি থাকছে বিনোদনের ককটেলও । পারফর্ম করবেন রূপম ইসলাম ও তাঁর টিম ফসিলস ।

কলকাতা: আগামী ২১ জুন, রবিবার ইডেন গার্ডেন্সে (Eden Gardens) বেঙ্গল টি-২০ লিগের (Bengal T20 League) ফাইনাল । সেদিন বাইশ গজের দ্বৈরথের পাশাপাশি থাকছে বিনোদনের ককটেলও । পারফর্ম করবেন রূপম ইসলাম ও তাঁর টিম ফসিলস ।

রবিবার ইডেনে আসার জন্য ক্রীড়ামন্ত্রীকে আমন্ত্রণ জানাতে গেলেন সিএবি প্রেসিডেন্ট তথা ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) । নিউ সেক্রেটারিয়েট বিল্ডিংয়ে ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁর দফতরে গিয়ে তাঁর সঙ্গে কথা বলেন সৌরভ । সঙ্গে ছিলেন সিএবি-র কোষাধ্যক্ষ তথা সৌরভের বাল্যবন্ধু সঞ্জয় দাস । নিউ সেক্রেটারিয়েট বিল্ডিংয়ে ক্রীড়া ও যুব কল্যাণ দফতরে গিয়ে ইন্দ্রনীল খাঁর সঙ্গে কথা বলেন তিনি । রাজ্যের খেলাধুলো ও ক্রীড়া পরিকাঠামোর বিকাশ নিয়ে মন্ত্রীর সঙ্গে বেশ কিছুক্ষণ কথা হয় সৌরভ গঙ্গোপাধ্যায়ের ।

ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে দেখা করে বেরিয়ে সৌরভ বলেন, 'খেলা প্রসঙ্গেই আলোচনা হয়েছে । আমি ব্যক্তিগতভাবে ওঁকে একটা চিঠি দিয়েছি । খেলাধুলো সম্বন্ধে । কিছু ঘটনা ঘটেছে তার সম্বন্ধে । খুব ভাল বৈঠক হয়েছে । উনি একজন ভদ্রলোক ।'

বাংলার সামগ্রিক খেলার উন্নয়নের ব্যাপারে কি আলোচনা হয়েছে ?  সৌরভ বলেছেন, 'সে কথা হয়নি । খুব কম সময় ছিল তো । আর প্রথমবার । উনিও অফিস নিয়েছেন অল্প কিছুদিনই হয়েছে । উনি গুছিয়ে নিলে তারপর উনি যেরকম বলবেন অন্য খেলায় পরামর্শের জন্য, দেব । খেলা ও পরিকাঠামোর ওপরই তো উন্নতি নির্ভর করে । একদিনে তো হবে না ।'      

 

সৌরভ আরও বলেন, 'আমি বেসিক্যালি এসেছিলাম বেঙ্গল টি-২০ লিগের ফাইনালটার জন্য ব্যক্তিগতভাবে ওঁকে আমন্ত্রণ জানাতে । উনি আসবেন । তারপর আস্তে আস্তে কথা হবে । ২১ জুন বেঙ্গল টি-২০ লিগের ফাইনাল রয়েছে । উনি যাতে ট্রফিটা দিতে আসেন, সেই আমন্ত্রণই জানাতে এসেছিলাম ।'             

https://www.youtube.com/live/m4vF_ITH0Bg

কয়েকদিন আগে ইডি তাঁর বাড়িতে হানা দিয়েছে বলে গুজব ছড়িয়ে পড়ে । এ নিয়ে একটি পেজের বিরুদ্ধে FIR-ও করেন সৌরভ । ক্রীড়ামন্ত্রীকে এ নিয়ে কিছু বললেন? সৌরভ বললেন, 'গুজব মানে ওই ED? না না, ওসব নিয়ে ক্রীড়ামন্ত্রীকে কী বলব ।'        

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Sports. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Sports

Read Previous

IND vs AFG: গিল ও ঈশান...

Read Next

Lionel Messi: 'বিশ্বের...