Sourav Ganguly: সৌরভের জন্মদিনে 'সেরা উপহার'-টি দিলেন রাজকুমার রাও! সেটা কী?

Audio Narrative Assistant
Executive Summary
কলকাতা: আজ সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Saurav Ganguly)-র জন্মদিন, আর সেই বিশেষ দিনেই মুক্তি পেল 'দাদা' (Dada)-র প্রথম লুক। এই কথা ইতিমধ্যেই সবার জানা যে, সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের বায়োপিক তৈরি হচ্ছে আর সেই সিনেমার নামভূমিকায় অভিনয় করছেন, রাজকুমার রাও (Rajkumar Rao)। সিনেমায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় দেখা যাবে তাঁকে।

কলকাতা: আজ সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Saurav Ganguly)-র জন্মদিন, আর সেই বিশেষ দিনেই মুক্তি পেল 'দাদা' (Dada)-র প্রথম লুক। এই কথা ইতিমধ্যেই সবার জানা যে, সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের বায়োপিক তৈরি হচ্ছে আর সেই সিনেমার নামভূমিকায় অভিনয় করছেন, রাজকুমার রাও (Rajkumar Rao)। সিনেমায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় দেখা যাবে তাঁকে। ইতিমধ্যেই এই সিনেমার বেশ কিছু অংশের শ্যুটিং হয়ে গিয়েছে। আর সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্মদিনে মুক্তি পেল, 'দাদা' হিসেবে রাজকুমার রাওয়ের প্রথম লুক। গোটা দেশবাসীর, বিশেষ করে বাঙালির এ নিয়ে যথেষ্ট আগ্রহ ছিল যে, সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় কেমন লাগবে রাজকুমার রাওকে? আর এবার সেই অপেক্ষার অবসান, প্রকাশ্যে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় রাজকুমার রাওয়ের প্রথম লুক। ছবিটি মুক্তি পাওয়ার কথা, ২০২৭ সালের ১৪ মে।

'দাদা'-র লুক শেয়ার করলেন 'দাদা'

লর্ডসের মাঠে সেই ঐতিহাসিক জার্সি খুলে ওড়ানোর দৃশ্য আরও ভুলতে পারে না বাঙালি। আর সেই দৃশ্যকেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের প্রথম লুক হিসেবে বেছে নেওয়া হয়েছে। রাজকুমার রাওকেও সেই দৃশ্য দেখা যাচ্ছে। সেই জার্সি খুলে ওড়ানোর দৃশ্যে রাজকুমারের শরীরী ভাষা যেন অবিকল সৌরভ গঙ্গোপাধ্যায়। লর্ডসের ব্যালকনিতে রাজকুমার রাওয়ের প্রথম লুক দেখে অবাক গোটা সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়ায় সেলুলয়েডের 'দাদা'-র ছবি শেয়ার করে নিয়েছেন বাস্তবের দাদা। সৌরভ গঙ্গোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় রাজকুমার রাওয়ের প্রথম লুক শেয়ার করে নিয়ে সৌরভ লিখেছেন, 'জন্মদিনে আমার সেরা উপহার। আমার কভার ড্রাইভ তোমায় খেলতে দেখার অপেক্ষায় রাজকুমার।' এই পোস্টে ডোনা গঙ্গোপাধ্যায় মন্তব্য করেছেন, 'অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছি সিনেমাটি দেখার জন্য।'

সৌরভের বায়োপিকে একাধিক বাঙালি অভিনেতা-অভিনেত্রী

একটা সময়ে শোনা গিয়েছিল, সৌরভের বাবার চরিত্রে দেখা যেতে পারে, ব্যোমান ইরানিকে। তবে জানা যাচ্ছে, ব্যোমান ইরানি নন, সৌরভের বাবার চরিত্রে থাকবেন, এক বাঙালি অভিনেতাই। চণ্ডী গঙ্গোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে, শাশ্বত চট্টোপাধ্যায়কে (Saswata Chatterjee)। অভিনেতা ইতিমধ্যেই বলিউডে নিজের জায়গা পাকা করে ফেলেছেন। একের পর এক উল্লেখযোগ্য হিন্দি ছবিতে অভিনয় করেছেন তিনি। আর এবার, সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকে, গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন শাশ্বতই। পাশাপাশি জানা গিয়েছে, সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদার চরিত্রে দেখা যাবে বাংলারই আরেক অভিনেতা, রাহুল দেব বসু (Rahul Dev Basu)-কে। সৌরভের মায়ের ভূমিকায় দেখা যাবে, অপরাজিতা আঢ্য (Aparajita Auddy)-কে। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by SOURAV GANGULY (@souravganguly)

আরও পড়ুন: Kangana Ranaut: আইনি বিপাকে কঙ্গনা রানাউতের 'ক্যুইন টু', বম্বে হাইকোর্টের দ্বারস্থ প্রযোজনা সংস্থা

 

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Entertaiment. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Entertaiment

Read Previous

Novak Djokovic: ৫ ঘণ্টা ১৫...

Read Next

Mumbai Rain : পিরিয়ড চলছিল,...