Sreebhumi Sporting Club: সুজিত বসুর শ্রীভূমিতে ত্রাণ-প্রসাদ দুর্নীতি, শাড়ি-বালতি-ত্রিপলের স্তূপ ক্লাবঘরে

Audio Narrative Assistant
Executive Summary
সন্দীপ সরকার, কলকাতা: শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের খেলার মাঠের ঘর থেকে উদ্ধার প্রচুর ত্রাণ সামগ্রী। উদ্ধার কম্বল, শাড়ি, ত্রিপল, দক্ষিণ দমদম পুরসভার প্লাস্টিকের বালতি। মানুষকে ত্রাণ সামগ্রী না দিয়ে খেলার মাঠের ঘরে জমা করে রাখা হয়েছিল, অভিযোগ বিজেপির।                  কী নেই সেই তালিকায়?

সন্দীপ সরকার, কলকাতা: শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের খেলার মাঠের ঘর থেকে উদ্ধার প্রচুর ত্রাণ সামগ্রী। উদ্ধার কম্বল, শাড়ি, ত্রিপল, দক্ষিণ দমদম পুরসভার প্লাস্টিকের বালতি। মানুষকে ত্রাণ সামগ্রী না দিয়ে খেলার মাঠের ঘরে জমা করে রাখা হয়েছিল, অভিযোগ বিজেপির।                 

কী নেই সেই তালিকায়? এত এত পিতলের হাঁড়ি থেকে ফুটবল থেকে প্রচুর জিনিস। এক স্থানীয়ের কথায়, এমএলএ ল্যাড এবং মিউনিসিপালিটি থেকে অনুমোদন দিয়ে কেনা। এমনকী গঙ্গাসাগরের জন্য ত্রাণও দেখা গেল সুজিত বসুর শ্রীভূমিতে। সাধারণ মানুষকে বিলিয়ে দেওয়ার জন্য প্রসাদও পাওয়া গিয়েছে।    

এর আগে দক্ষিণ কলকাতার আরেক হাইপ্রোফাইল পুজো সুরুচি সঙ্ঘের ক্লাবঘরে পাওয়া গিয়েছিল ত্রাণ সামগ্রী। সেখানে দেখা যায় গোটা সবুজ কাপড় ভেতরে কালো ত্রিপল। পরিষ্কারভাবে দেখা যায় সেখানে লেখা পশ্চিমবঙ্গ বিপর্যয় মোকাবিলা দফতর বিপর্যয় ব্যবস্থাপন দফতর। লেখা নট ফর সেল।

আরও পড়ুন, হকার উচ্ছেদ নিয়ে এবার কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, পুনর্বাসন দেওয়া হবে? শুভেন্দু অধিকারী জানালেন...

বাগুইআটিতে প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির অফিসে উদ্ধার হল ত্রাণের-পাহাড়। একই ছবি দেখা গেল এই পুরসভারই এক তৃণমূল কাউন্সিলরের অফিসেও। বৃহস্পতিবার সদলবলে সেখানে অভিযান চালান সদ্য নির্বাচিত বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি। উদ্ধার হয় সরকারি প্রকল্পের শাড়ি, বাচ্চাদের জামাকাপড় সহ একাধিক সামগ্রী। উদ্ধার হয় ধারালো অস্ত্রও।                                

অন্যদিকে, দক্ষিণ ২৪ পরগনায়, তৃণমূল কাউন্সিলরের বাড়ি ও অফিস থেকে উদ্ধার হল প্রচুর পরিমাণে সরকারি ত্রাণ সামগ্রী। রাজপুর-সোনারপুর পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডেের তৃণমূল কাউন্সিলর চন্দ্রা ঘোষালের অফিস ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয়দের একাংশ। দেওয়া হয় 'চোর চোর' স্লোগান। ছোড়া হয় ডিম। এলাকাবাসীদের একাংশের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এই ওয়ার্ডে তোলাবাজি চলত। এলাকাতেও উল্লেখযোগ্য কোনও উন্নয়ন হয়নি। যদিও এই সমস্ত অভিযোগ নিয়ে অভিযুক্ত কাউন্সিলরকে প্রশ্ন করা হলে, তিনি কোনও মন্তব্য করতে চাননি।                                                           

এদিকে আজ, প্রাক্তন তৃণমূল বিধায়কের বাড়ি লাগোয়া বেসরকারি কলেজে সরকারি ত্রাণের পাহাড় দেখা যায়। ধনেখালির বেসরকারি কলেজ থেকে উদ্ধার হয় সরকারি ত্রাণসামগ্রী। ত্রাণ সামগ্রীর পাশাপাশি রড, লাঠি, ডাস্টবিন, ফুটবল-সহ প্রচুর সামগ্রী উদ্ধার। ধনেখালির প্রাক্তন বিধায়ক রামেন্দু সিংহ রায়-সহ ১৮ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের। 

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Districts

Read Previous

Kalboisakhi Vs Monsoon Rain :...

Read Next

Fact Check On RBI Message :...