We currently don't have news in this language. Please choose another language.
State Government : ব্যাঙ্ক থেকে পেনশনের ক্ষেত্রে মিলবে বকেয়া DR-এর ৫০ শতাংশ টাকা, বড় ঘোষণা রাজ্যের, পুরো টাকা কবে ? চূড়ান্ত বিবরণীতে কী বলা হয়েছে ?
রুমা পাল, কলকাতা: কলকাতা পুরসংস্থা এলাকায় পেনশনভোগীদের স্বস্তি। ব্যাঙ্ক থেকে পেনশনের ক্ষেত্রে মিলবে বকেয়া DR-এর ৫০ শতাংশ। ২০০৮ থেকে ২০১৯ সময়কালের বকেয়া DR-এর টাকা দেবে রাজ্য সরকার। আনুমানিক হিসেবের উপর ৫০ শতাংশ টাকা পেনশনভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে। আগেই পেনশনভোগীদের ৭ বছরের এরিয়ারের টাকা ঘোষণা করে রাজ্য সরকার। পেনশনভোগীদের ৭ বছরের এরিয়ারের ৫০ শতাংশ দিয়ে দেবে রাজ্য।
আরও পড়ুন, বোলপুরে অনুব্রতর পার্টি অফিসে তালা দিল BJP
২০০৮ থেকে থেকে ২০১৯ সময়কালের বকেয়া যে মহার্ঘ ভাতা ছিল বা ডিয়ারনেস রিলিফ, এর ৫০ শতাংশ টাকা সরাসরি, পেনশনভোগীদের অ্যাকাউন্টে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এবং কলকাতা পৌরসংস্থায় পেনশনভোগীদের ক্ষেত্রে এটা প্রযোজ্য। এবং অন্যদিকে, ইতিমধ্যেই এই বিজ্ঞপ্তিতে যেটা বলা হয়েছে, দ্রুত এবং স্বচ্ছ করতে রাজ্য সরকার,ডব্লুবিআইএফএমএস এর অধীনে, একটি বিশেষ ব্যাঙ্ক পেনশন ম্যানেজমেন্ট পোর্টালও চালু করছে। তবে এখনই পুরো টাকা পাওয়া যাচ্ছে না, বাকি টাকা যেটা ৫০ শতাংশ রয়েছে, সেই বকেয়া টাকা পাওয়ার জন্য, ব্যাঙ্কগুলিকে যে আগের পেনশনের সমস্ত চূড়ান্ত বিবরণী বলা দিতে বলা হয়েছে, ওই সমস্ত নথি খতিয়ে দেখে, অবশিষ্ট টাকা, দেওয়ার নিয়ম রয়েছে যে পরবর্তীতে, সেটা আগামী বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেবে।
তবে এটাও ঠিক, রাজ্য সরকার এর আগেও কিন্তু, পেনশনভোগীদের যাতে দেওয়া যায়, সেটার ব্যবস্থা করে বিজ্ঞপ্তি জারি করেছিল। কিন্তু দেখা গিয়েছিল, ২০০৮ থেকে ২০১৫ সাল, পেনভোগীদের যাচাই করার জন্য যে নথি, সেগুলি কিন্তু কম্পিউটারইজড ছিল না। এবং যেহেতু প্রবীণ পেনশনভোগীদের এই দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটাতে, কিছুটা আর্থিক স্বস্তি দিতেই, এই অন্তবর্তীকালীন ব্যবস্থা হিসেবে, ৫০ শতাংশ বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। অন্যদিকে, কয়েকদিন আগেই কিন্তু যেমন যৌথ মঞ্চের সঙ্গে নবান্নের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক হয়। সেক্ষেত্রে এই সিদ্ধান্তই নেওয়া হয়েছিল। আজকে নোটিফিকেশন দিয়ে সেটা জানানো হয়েছে।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - States. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
রীতম তালুকদার