Success Story: বাবা ছিলেন সিকিউরিটি গার্ড, টাকার অভাব ছিল নিত্যসঙ্গী, লড়াই করেই UPSC-তে বাজিমাত!

Audio Narrative Assistant
Executive Summary
Success Story: সাফল্যের জন্য শুধু অর্থ বা সুযোগ নয়, প্রয়োজন অদম্য ইচ্ছাশক্তি এবং কঠোর পরিশ্রম। সেই কথাই বাস্তবে প্রমাণ করেছিলেন কুলদীপ দ্বিবেদী।

Success Story: সাফল্যের জন্য শুধু অর্থ বা সুযোগ নয়, প্রয়োজন অদম্য ইচ্ছাশক্তি এবং কঠোর পরিশ্রম। সেই কথাই বাস্তবে প্রমাণ করেছিলেন কুলদীপ দ্বিবেদী। আর্থিক অনটন, সীমিত সুযোগ এবং হাজারো বাধা পেরিয়ে তিনি ভারতের অন্যতম কঠিন পরীক্ষা UPSC-তে সাফল্য অর্জন করে ইন্ডিয়ান রেভেনিউ সার্ভিস (IRS)-এর কর্মকর্তা হন। তাঁর এই অনুপ্রেরণার গল্প আজও অসংখ্য UPSC পরীক্ষার্থীর কাছে উদাহরণ।

বাবার পেশা ছিল সিকিউরিটি গার্ড

কুলদীপ দ্বিবেদীর পরিবার ছিল অত্যন্ত সাধারণ। তাঁর বাবা একটি প্রতিষ্ঠানে সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করতেন। সীমিত আয়ে সংসার চালানোর পাশাপাশি ছেলের পড়াশোনার খরচ জোগানো ছিল বড় চ্যালেঞ্জ। কিন্তু আর্থিক সমস্যা কখনও কুলদীপের স্বপ্নকে থামাতে পারেনি।                                   

ছোটবেলা থেকেই লক্ষ্য ছিল সিভিল সার্ভিস

স্কুলজীবন থেকেই দেশের জন্য কাজ করার ইচ্ছা ছিল তাঁর। সেই লক্ষ্যকে সামনে রেখেই তিনি নিয়মিত পড়াশোনা চালিয়ে যান। কঠোর পরিশ্রম, আত্মবিশ্বাস এবং ধারাবাহিক প্রস্তুতির মাধ্যমে তিনি UPSC পরীক্ষার জন্য নিজেকে তৈরি করেন।                                             

আরও পড়ুন, মাটির ঘর, না খেয়ে কাটত রাত, পড়ার জন্য গয়না বিক্রি করেন মা, সেই ছেলেই আজ IAS অফিসার

UPSC-তে দুর্দান্ত সাফল্য

২০১৫ সালের UPSC সিভিল সার্ভিস পরীক্ষায় কুলদীপ দ্বিবেদী সর্বভারতীয় ২৪২তম স্থান (AIR 242) অর্জন করেন। এই সাফল্যের ফলে তিনি ইন্ডিয়ান রেভেনিউ সার্ভিস (IRS)-এ নির্বাচিত হন। তাঁর এই কৃতিত্ব শুধু পরিবারের নয়, গোটা এলাকার মানুষের কাছেও গর্বের বিষয় হয়ে ওঠে।

সাফল্যের পিছনে ছিল অধ্যবসায়

কুলদীপের মতে, সিভিল সার্ভিস পরীক্ষায় সফল হতে হলে নির্দিষ্ট পরিকল্পনা, সময়ের সঠিক ব্যবহার এবং ধারাবাহিক অনুশীলনের বিকল্প নেই। প্রতিদিন নিয়মিত পড়াশোনা, সংবাদপত্র পড়া, সমসাময়িক বিষয় সম্পর্কে জ্ঞান বৃদ্ধি এবং বারবার মক টেস্ট দেওয়ার উপর তিনি বিশেষ গুরুত্ব দিতেন।

তরুণদের জন্য বড় অনুপ্রেরণা

কুলদীপ দ্বিবেদীর গল্প প্রমাণ করে, আর্থিক সীমাবদ্ধতা কখনও স্বপ্নপূরণের পথে শেষ বাধা হতে পারে না। পরিবার, পরিশ্রম এবং নিজের লক্ষ্যের প্রতি অটল বিশ্বাস থাকলে যে কোনও কঠিন পরীক্ষায় সফল হওয়া সম্ভব।               

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Education. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Education

Read Previous

Mahesh Kale: কলকাতায়...

Read Next

Chingrighata Flyover: শেষ...