We currently don't have news in this language. Please choose another language.
Sukanta Majumdar: 'সব ব্যাঙ-এর মতো লাফ দিয়ে দিয়ে এদিকে, ওদিকে যাচ্ছে', তৃণমূলকে কটাক্ষ সুকান্ত মজুমদারের
তৃণমূলে একের পর এক ভাঙন। এ বার অনুব্রত মণ্ডল যোগ দিয়েছেন ঋতব্রত-তৃণমূলে। এরপর কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, 'TMC-র হাল সেই নৌকার মতো, যে নৌকা মাঝ নদীতে আছে, ঝড় উঠেছে প্রচণ্ড, পাল ছিড়ে গিয়েছে। সেই নৌকায় ফুটোও হয়ে গিয়েছে। ফলে স্বাভাবিকভাবেই সেই নৌকা ডুববে। সেই নৌকা থেকে এখন সবাই ঝাঁপ দিচ্ছে। যে যেদিকে পারছে সেদিকে পালাচ্ছে। ব্যাঙ যে রকম লাফায়। সব ব্যাঙ-এর মতো লাফ দিয়ে দিয়ে এদিকে, ওদিকে যাচ্ছে।'
পড়ুন আরও খবর - সরকারি নথি বিকৃতির চেষ্টার অভিযোগে পুরুলিয়ায় গ্রেফতার কাকা-ভাইপো! পুলিশের জালে জেলা পরিষদের সহ-সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়। গ্রেফতার তাঁর ভাইপো পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি কৃপাসিন্ধু বন্দ্যোপাধ্যায়। ধৃত তৃণমূল নেতা ও পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ চরণপাহাড়ি দাস। BDO অফিসে ঢুকে 'অন্নপূর্ণা যোজনা'র নথি বিকৃতির চেষ্টার অভিযোগ। ৩ অভিযুক্তকে দেখতে পেয়ে ৭তারিখ BDO অফিসে বিক্ষোভ দেখায় বিজেপি। পুঞ্চা থানায় অভিযোগ দায়ের, গ্রেফতার ৩ তৃণমূল নেতা।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - States. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
ABP Ananda