We currently don't have news in this language. Please choose another language.
Suruchi Sangha: সুরুচি সঙ্ঘ খালি করার নোটিস , দিনক্ষণ জানিয়ে দিল LIC , না মানলে...
কলকাতা: LIC-র জমি দখল করে ক্লাব! সুরুচি সঙ্ঘ খালি করার নোটিস। আইনজীবী মারফত সুরুচি সঙ্ঘকে জমি খালি করার নোটিস LIC-র । 'শান্তিপূর্ণভাবে ১৮ জুলাইয়ের মধ্যে জমি খালি করতে হবে', না হলে আইনি পদক্ষেপ, হুঁশিয়ারি LIC কর্তৃপক্ষের।
ত্রাণের ত্রিপলের পর সরকারি জমি দখল করার অভিযোগ উঠেছে সুরুচি সঙ্ঘ ক্লাবের বিরুদ্ধে। LIC-র তরফে নিউ আলিপুর থানায় দায়ের করা হয়েছে অভিযোগ। যদিও এ নিয়ে সুরুচি সঙ্ঘ ক্লাব কর্তৃপক্ষ কোনও মন্তব্য করতে চায়নি।
এক সময় টালিগঞ্জে ছিল এই 'বিশ্বাস ব্রাদার্সের' একচ্ছত্র আধিপত্য। তাঁদের অঙ্গুলিহেলন ছাড়া কার্যত পাতাও নড়ত না। তাঁরা কতটা প্রভাবশালী ছিলেন তা বোঝা যায় LIC-র অভিযোগ থেকেই। জমি সংক্রান্ত জটিলতা নিয়ে মামলা গড়ায় আদালতে....
আরও পড়ুন, আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে সরকারি কর্মচারীদের হাজিরা বাধ্যতামূলক? কী জানাল হাইকোর্ট?
কিন্তু, অভিযোগ তারপরেও জমি ফেরত পায়নি LIC। ৯ বছর আগে, ২০১৭ সালে জমি সংক্রান্ত টালবাহানায় বিকল্প জায়গায় খোঁজ করে সুরুচি সঙ্ঘ। সেই সময় বিশ্বাস ব্রাদার্সের নজরে পড়ে নিউআলিপুর চিলড্রেন্স পার্কের জমি। অভিযোগ, সেই সময় স্বরূপ বিশ্বাস অনুগামীরা ভয় দেখান চিলড্রেন্স পার্কের কয়েকজন সদস্যকে। অভিযোগ নিয়ে সুরুচি সঙ্ঘ ক্লাব কর্তৃপক্ষ কোনও মন্তব্য করতে চায়নি।
স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর যেন খুলে গেছে প্যান্ডোরার বাক্স। সামনে আসছে একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ। 'বিশ্বাস ব্রাদার্সে'র ডেরা সুরুচি সঙ্ঘে এসে ক্ষোভ উগরে দিচ্ছেন স্থানীয়দের একাংশ। ক্লাবে লাগানো হয়েছে পোস্টার। দক্ষিণ কলকাতার অন্যতম বড় ক্লাব। নিউ আলিপুরের সেই সুরুচি সঙ্ঘ ক্লাবে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে, অনিয়ম-বেনিয়ম-দুর্নীতি মিলেমিশে একাকার হয়ে গেছে।
যে ক্লাব কোটি টাকা খরচ করে পুজো করে, তার মাঠ ঘেরা সরকারি ত্রাণের ত্রিপল দিয়ে। এই ক্লাবের পৃষ্টপোষক প্রাক্তন ক্রীড়ামন্ত্রী ও তৃণমূল নেতা অরূপ বিশ্বাস। ক্লাবের কার্যত পুরো নিয়ন্ত্রণই থাকত তাঁর ভাই স্বরূপ বিশ্বাসের হাতে। তিনি গ্রেফতার হতেই এই ক্লাবের বিরুদ্ধে সামনে আসছে নানা অভিযোগ। আর, তার রেশই শুক্রবার আছড়ে পড়ে ক্লাবে।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
ABP Ananda