Suvendu Adhikari | দম থাকলে এবার ২১ জুলাইয়ের সমাবেশ ব্রিগেডে করুন, কটাক্ষ মুখ্য়মন্ত্রীর | TMC News

Audio Narrative Assistant
Executive Summary
ABP Ananda LIVE | ২১ জুলাই..! বহু বছর ধরে এই দিনটাতেই শহিদ দিবস পালন করেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়! কিন্তু বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর,তৃণমূল এখন ছন্নছাড়া!

ABP Ananda LIVE | ২১ জুলাই..! বহু বছর ধরে এই দিনটাতেই শহিদ দিবস পালন করেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়! কিন্তু বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর,তৃণমূল এখন ছন্নছাড়া! ২১ জুলাইয়ের আগেই দিশাহীন হয়ে পড়েছে তৃণমূল। এ বলছে, আমি আসল তৃণমূল! ও বলছে আমি! এমনকি ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে শহিদ দিবস কর্মসূচি পালন করতে চেয়ে, শনিবারই কলকাতা পুলিশকে চিঠি দিয়েছে 'কালীঘাট'-তৃণমূল ও 'ঋতব্রত'-তৃণমূল। 
রবিবার ভিক্টোরিয়া হাউসের সামনে সভাস্থল পরিদর্শন করে কালীঘাট-তৃণমূলের সদস্যরা। এই প্রসঙ্গ টেনেই সোমবার তৃণমূলকে খোঁচা দেন মুখ্য়মন্ত্রী
শুভেনদু অধিকারী! বলেন, অ্য়াপ্লিকেশন করে দিয়ে কলকাতার রাস্তায় ভিক্টোরিয়ার সামনে ফিতে নিয়ে চলে যাবেন? মামারবাড়ি নাকি? ১১ সালে তো ব্রিগেডে গেছিলেন। এবারেও চলুন না ব্রিগে়ডে যাই। দম আছে? দম থাকলে লড়ুন। ২০১১ সালে তৃণমূল ক্ষমতায় আসার পর ২১ জুলাইয়ের সভা ধর্মতলার বদলে হয়েছিল ব্রিগেড ময়দানে। এবারের ২১ জুলাই কী হবে? এদিকে, কুণাল ঘোষ, দোলা সেন সহ কালীঘাটপন্থী তৃণমূলের নেতা নেত্রীরা ২১ জুলাইয়ের অনুষ্ঠানের জন্য় রবিবার রাস্তায় যে মাপজোক করেছেন... সেই ঘটনায় হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। 

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Districts

Read Previous

Kasganj Plane Crash: মাঝ আকাশে...

Read Next

Flash Flood : ভয়ঙ্কর...