We currently don't have news in this language. Please choose another language.
Suvendu Adhikari : 'চাকরি ও ৫ লক্ষ টাকা' ! বাগনানে নিহত বিজেপি কর্মীর বাড়িতে গিয়ে কী কী ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী ?
কলকাতা : বাগনানে নিহত বিজেপি কর্মীর বাড়িতে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পরিবারের লোকজনের সঙ্গে দেখা করে তাঁদের পাশে থাকার আশ্বাস দেন তিনি। পরিবারের সদস্যদের সমবেদনাও জানান। বিধানসভা নির্বাচনের পর ১৭ জুন দুষ্কৃতীদের হাতে খুন হন বিজেপি কর্মী প্রশান্ত দে। তাঁর বাড়িতেই শনিবার পৌঁছলেন মুখ্যমন্ত্রী।
গত ১৭ জুন ২০২৬ বাগনানের পাইকপাড়া গ্রামের বিজেপি কর্মী প্রশান্ত দে খুন হন দুষ্কৃতীদের হাতে। এই ঘটনায় বিজেপির তরফে তৃণমূলের দিকেই আঙ্গুল তুলেছে। ঘটনার পর চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। ঘটনার দু'দিন পর তদন্তভার CID'র হাতে তুলে দেওয়া হয়। শনিবার নিহত বিজেপি কর্মীর পরিবারের সঙ্গে দেখা করার পর সাহায্যের হাত বাড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিহতের বৃদ্ধ বাবা-মায়ের যাতে কোনও ধরণের আর্থিক সমস্যা না হয়, সে বিষয়েও সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানান তিনি।
কী কী ঘোষণা করেন ?
১. আগেই ৪ লক্ষ টাকা আর্থিক সহযোগিতা করা হয়েছে। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আরও ৫ লক্ষ টাকা দেওয়ার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
২. নিহত বিজেপি কর্মীর মেয়েকে BDO অফিসে চাকরি দেওয়া হবে।
৩. BDO অফিসে নিহত বিজেপি কর্মীর মেয়েকে অস্থায়ী চাকরি দেওয়া হবে।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
অরিন্দম প্রধান