Suvendu Adhikari on Humayun: "আপনাকে কেমন সবক শেখাতে হয়, এই সরকারের মুখ্যমন্ত্রী শেখাবে", হুমায়ুন কবীরকে বিধানসভায় দাঁড়িয়ে হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর

Audio Narrative Assistant
Executive Summary
কলকাতা: দু'ঘণ্টার মধ্যে ভাগীরথীতে ভাসিয়ে দেওয়ার হুমকি থেকে স্যাটা ভাঙা মারের শাসানি, তৃণমূল আমলে বারবার বেলাগাম হয়েছেন হুমায়ুন কবীর। আগে একের পর এক আপত্তিকর মন্তব্য করে পার পেয়েছেন। কিন্তু সরকার বদলাতেই হুমায়ুন কবীরের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার কথা বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

কলকাতা: দু'ঘণ্টার মধ্যে ভাগীরথীতে ভাসিয়ে দেওয়ার হুমকি থেকে স্যাটা ভাঙা মারের শাসানি, তৃণমূল আমলে বারবার বেলাগাম হয়েছেন হুমায়ুন কবীর। আগে একের পর এক আপত্তিকর মন্তব্য করে পার পেয়েছেন। কিন্তু সরকার বদলাতেই হুমায়ুন কবীরের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার কথা বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুর্শিদাবাদের রেজিনগর ও শক্তিপুর থানায় তাঁর বিরুদ্ধে জোড়া FIR দায়েরের কথা জানালেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: ভিটা-মাটি ছাড়া করব, কোনও দাঙ্গাবাজের ঠাঁই নেই, এই আইনে কোন ফাঁক-ফোকর রাখা হল না: শুভেন্দু অধিকারী
 
"আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন স্যাটা ভাঙা মার শুরু করব, যে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না", হুঙ্কার দেন নওদার আম জনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবীর।

দল বদলেছে। জমানা বদলেছে। কিন্তু বদলায়নি হুমায়ুনের মুখের ভাষা। আগের আমলে হুমকি দিয়ে পার পেয়ে যাওয়ার পর এই আমলেও হুমকির সুর হুমায়ুন কবীরের গলায়!তবে এবার আর পার পেয়ে যাওয়া নয়, পাল্টা কড়া ব্য়বস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেন মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী।

আরও পড়ুন: বিধানসভায় পাশ হয়ে গেল গুন্ডাদমন বিল, পক্ষে ভোট দিলেন ১৭৬ বিধায়ক

মুর্শিদাবাদে হুমায়ুনের গড়েই তাঁর বিরুদ্ধে রেজিনগর ও শক্তিপুর থানায় জোড়া FIR দায়ের করা হয়েছে বলে বিধানসভায় জানালেন মুখ্যমন্ত্রী। "বাড়তে বাড়তে বাড়তে এই যে নওদার বিধায়ক যে ভাষায় কথা বলেন, তা আপনাদের পাপের ফল। বলছে ৪ হাজার ৭০০ জেল। তাই নাকি? আপনাকে কেমন সবক শেখাতে হয়, এই সরকারের মুখ্যমন্ত্রী শেখাবে। আচরণ ভদ্র করুন। ভাষা সংযত করুন", বিধানসভায় দাঁড়িয়ে বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

এর আগে বহুবার বেলাগাম মন্তব্য করতে শোনা গেছে হুমায়ুন কবীরকে। এমনকি শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা থাকাকালীন তাঁর সঙ্গেও বাগযুদ্ধে জড়িয়ে পড়তে দেখা গেছে হুমায়ুন কবীরকে। গত বছরের ডিসেম্বরেও, ছেলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হওয়ার পর পুলিশকে শাসাতে দেখা যায় হুমায়ুন কবীরকে। তিনি বলেছিলেন, "পুলিশ যদি আমাকে ঘরে ঢুকে মারতে যায় তো পুলিশকে কি রসগোল্লা খাওয়াবো নাকি?"

ওসিকে নিয়েও হুঙ্কার দিয়ে দেখা গিয়েছিল তাঁকে। হুমায়ুন কবীর বলেছিলেন, "এই ওসিকে সরানো শুধু না, একেবারে অকেজো পোস্টিং দিতে হবে। যদি না দেয়, ১০ হাজার লোক নিয়ে থানা ঘিরে একে কলার ধরে থানা থেকে বের করব। কার বাপের ক্ষমতা থাকে আমাকে রুখে নেবে। এই শক্তিপুরের ওসিকে। মানুষের বাচ্চা না। এ একদম হারামখোর, একদম বেইমান, একদম সাম্প্রদায়িক লোক।" হুমায়ুন কবীরকে শায়েস্তা করতে এবার কি তাঁর বিরুদ্ধে কড়া ব্য়বস্থা নেবেন শুভেন্দু অধিকারী?

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Districts

Read Previous

Taratala Building Collapse: কোন...

Read Next

Suvendu Adhikari on Humayun:...