Suvendu Adhikari: আগের সরকার একচোখ বন্ধ করে রাখত, তারকেশ্বরকে অবহেলিত করা হয়েছে: মুখ্যমন্ত্রী

Audio Narrative Assistant
Executive Summary
ABP Ananda LIVE : শ্রাবণী মেলার সূচনায় মুখ্যমন্ত্রী । '১৩, ১৪,১৫ জুলাই তারকেশ্বরে ধর্মীয় অনুষ্ঠান' । ১৮ জুলাই থেকে শুরু শ্রাবণী মেলা' ।

ABP Ananda LIVE : শ্রাবণী মেলার সূচনায় মুখ্যমন্ত্রী । '১৩, ১৪,১৫ জুলাই তারকেশ্বরে ধর্মীয় অনুষ্ঠান' । ১৮ জুলাই থেকে শুরু শ্রাবণী মেলা' । মেলার নবরূপে আয়োজন, প্রচুর ভক্তরা এসেছেন' । তারকেশ্বর এতদিন অবহেলিত ছিল' । মোদিজী বলেন উন্নয়নও হবে, ঐতিহ্যও হবে' । পশ্চিমবঙ্গে রাষ্ট্রবাদী সরকার, ঐতিহ্যকে মর্যাদা দেবে বিজেপি সরকার' । শেওড়াফুলি থেকে তারকেশ্বর যাওয়ার পথে সেবাকেন্দ্র স্থাপন'। প্রতি ৫ কিলোমিটার অন্তর অন্তর সেবাকেন্দ্র স্থাপন করছে সরকার' । তারকেশ্বর ধামকে সাজানোর জন্য ১৫ কোটি টাকার কাজ করছি' । সেখানে যে জলযাত্রীরা যাবেন, তাঁদের জন্য থাকবে পুলিশ সহায়তা কেন্দ্র, অস্থায়ী স্বাস্থ্য শিবির' । জলযাত্রীদের পথে জল, ওআরএস দেওয়া হবে, থাকবে বিশ্রামের জায়গা' । এই সরকার রাষ্ট্রবাদ ও দেশপ্রেমকে সম্মান করবে' । আগের সরকার একচোখ বন্ধ করে রাখত' 'মায়াপুরে গিয়ে গোমাতার সেবা, পুজো, নামকীর্তন করে এসেছি' । শ্রাবণ মাসের প্রতি সোমবার জলযাত্রীদের ওপরে কপ্টার থেকে গোলাপ বর্ষণ করানো হবে' । রাজনীতির কারণে তারকেশ্বরকে অবহেলিত করা হয়েছে'।

 

"শহিদ মঞ্চে দাঁড়িয়ে ভুল স্বীকার করুন...", বার্তা শুভঙ্কর সরকারের

এক শিবির এখনও অপেক্ষায়। আরেক শিবির হাজার বাধানিষেধ পেরিয়ে পেয়েছে অনুমতি। ২১শে জুলাইয়ের 'শহিদ দিবস' ঘিরে যখন তুঙ্গে তরজা। সেই সময় শনিবার বৈঠক করে ঋতব্রত শিবির স্পষ্ট জানিয়ে দিলেন, ২১ শে জুলাই কলকাতার মেয়ো রোডে হচ্ছে শহিদ দিবসের সমাবেশ। জানা গিয়েছে, মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে শহিদ-স্মরণের অনুমতি পেয়েছেন তাঁরা। আগে যেখানে সভা হত অর্থাৎ ধর্মতলার সেই পুরনো ঠিকানা থেকে এই নতুন ঠিকানা একেবারে ঢিলছোড়া দূরত্বে। উল্টোদিকে কালীঘাট তৃণমূলের দাবি, এটা আসলেই বিজেপির 'বি-টিম' প্রমোটের চেষ্টা। বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষের কথায়, "মেয়ো রোড দেওয়া গেলে ভিক্টোরিয়ার সামনে কি সমস্যা রয়েছে?" এবার এই আবহেই একুশে জুলাইয়ের তরজায় যোগদান প্রদেশ কংগ্রেসের। ওই দিন শহিদ মিনারের কাছে শহিদ-স্মরণ করবে কংগ্রেস। তাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে যোগদানের আহ্বান জানালেন প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার। বললেন, "১৫ বছরের সরকারের আমলে বিচার মেলেনি। স্বীকার করুন যা করেছেন, ভুল করেছেন।"

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - States. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - States

Read Previous

Humayun Kabir : BJP-কে হুমকি...

Read Next

Anubrata Mondal in High Court | ইট...