Swarup Biswas: ৮০ লক্ষ টাকা চেয়েছিলেন, একা দেখা করতে বলেছিলেন স্বরূপ বিশ্বাস! সামনে এল আরেক ভয়ঙ্কর অভিযোগ!

Audio Narrative Assistant
Executive Summary
মোল্লার বিরুদ্ধে উঠল ধর্ষণের মতো মারাত্মক অভিযোগ। মোল্লা-সহ ৪ জনের বিরুদ্ধে জীবনতলা থানায় দায়ের হল অভিযোগ। অন্যদিকে, প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে আরও অভিযোগ উঠল।

কলকাতা: সওকত মোল্লার বিরুদ্ধে উঠল ধর্ষণের মতো মারাত্মক অভিযোগ। সওকত মোল্লা-সহ ৪ জনের বিরুদ্ধে জীবনতলা থানায় দায়ের হল অভিযোগ। অন্যদিকে, প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে আরও অভিযোগ উঠল। জলপাইগুড়ির বাসিন্দা অভিযোগকারীর দাবি, তাঁর ব্যবসার জন্য় ৮০ লক্ষ টাকা চেয়েছিলেন স্বরূপ বিশ্বাস। 

সওকতের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ!

ভাঙড় বিস্ফোরণ মামলায় গ্রেফতার হয়েছেন। তৃণমূলের প্রাক্তন বিধায়ক, সেই সওকত মোল্লার বিরুদ্ধে উঠল ধর্ষণের মতো মারাত্মক অভিযোগ। ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক, ধৃত সওকত মোল্লা-সহ ৪ জনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের হয়েছে জীবনতলা থানায়। অভিযোগ, ২০১৯ সালের মার্চ মাসে জীবনতলা থানা এলাকায় এক ৫ বছরের শিশুকে তুলে নিয়ে যায় কয়েকজন দুষ্কৃতী। অভিযোগকারিণীর দাবি, সন্তানকে ফিরে পেতে সওকত মোল্লার অনুগামী তৃণমূল নেতা হোসেন শেখের দ্বারস্থ হলে মাথায় বন্দুক ঠেকিয়ে তাঁকে ধর্ষণ করা হয়। মহিলার আপত্তিকর ছবি তুলে ব্ল্যাকমেলও করা হয় বলে অভিযোগ। অভিযোগকারিণীর দাবি, তাঁকে ধর্ষণ করেন সওকত মোল্লাও।

ব্যবসা করতে চান অভিনেতা, শুনেই ৮০ লক্ষ টাকা চেয়েছিলেন স্বরূপ বিশ্বাস!

অন্যদিকে, প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে আরও অভিযোগ উঠল। থানায় অভিযোগ দায়ের হল। জলপাইগুড়ির বাসিন্দা অভিযোগকারীর দাবি, তাঁর ব্যবসার জন্য় ৮০ লক্ষ টাকা চেয়েছিলেন স্বরূপ বিশ্বাস। অভিযোগকারী বলছেন, 'অভিনয়ের পাশাপাশি আমার একটা ফুড কার্ট ভেঞ্চার করতে চেয়েছিলাম। তার জন্য আমি স্থানীয় কাউন্সিলর জুঁই বিশ্বাসের কাছে গিয়েছিলাম। সেখানে উনি রেফার করেন উনি এই বিষয়গুলো দেখেন না, ওটা স্বরূপ বিশ্বাস মানে ওঁর স্বামী দেখেন। তার জন্য আমাকে সুরুচি সংঘে একটা অ্য়াপয়েন্টমেন্ট নিতে হয়। উনি বলেছিলেন ৮০ লক্ষ টাকা দিলে আমি এটা করে দেব। আর একটা চাঁদা ৫০-৬০ হাজার টাকা চাঁদা সুরুচিতে ধরে চলুন। আরেকটা জিনিস, কালকে সন্ধেয় একটু আসুন। ৫টা থেকে ৬টার মধ্য়ে। একাই আসবেন। খুব বেশি লোককে অ্যালাউ করি না।' সব মিলিয়ে তৃণমূল নেতাদের বিরুদ্ধে এখন অভিযোগের পাহাড়।

আরও পড়ুন: Salman Khan News: বিপাকে সলমন খান! আদালতে পিছিয়ে গেল অভিনেতার দায়ের কথা 'কালা হিরণ' মামলা

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Entertaiment. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Entertaiment

Read Previous

Jan Kalyan Shivir: জনকল্যাণ...

Read Next

Salman Khan News: বিপাকে সলমন...