Tamanna Khatun: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আশ্বাসের পরই বড় পদক্ষেপ, তামান্না হত্যায় গ্রেফতার আরও ২

Audio Narrative Assistant
Executive Summary
কলকাতা: সুবিচারের দাবিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করার পরই মিলল ফল! নদিয়ার কালীগঞ্জের তামান্না খুনে আরও ২ জনকে গ্রেফতার করা হল । তামান্না খুনে গ্রেফতার সাবির সেখ ও জিয়ারুল সেখ ।

কলকাতা: সুবিচারের দাবিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করার পরই মিলল ফল! নদিয়ার কালীগঞ্জের তামান্না খুনে আরও ২ জনকে গ্রেফতার করা হল । তামান্না খুনে গ্রেফতার সাবির সেখ ও জিয়ারুল সেখ ।

গতকাল রাতে অভিযুক্তদের গ্রেফতার করে কালীগঞ্জ থানার পুলিশ । গতকালই মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন তামান্নার মা সাবিনা ইয়াসমিন । তারপরেই তামান্না খুনে গ্রেফতার আরও ২ জন ।

২০২৫ সালের ২৩ জুন । কালীগঞ্জের উপ-নির্বাচনে তৃণমূলের জয় হয় । বিজয় মিছিল থেকে ছোড়া বোমায় ছিন্নভিন্ন হয়ে যায় তামান্নার দেহ । ২৪ জনের নামে অভিযোগ দায়ের করে নিহত তামান্নার পরিবার । ১১ জন গ্রেফতার করা হলেও অধরা ছিল ১৩ জন ।

তামান্নার মা, আনিস খানের বাবার সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী । তৃণমূল আমলে মেলেনি বিচার, মুখ্যমন্ত্রীর দ্বারস্থ কাকদ্বীপের দীপঙ্করও । সবাই বিচার পাবে বলে তামান্নার মা, আনিস খানের বাবাকে আশ্বাস দেন মুখ্যমন্ত্রী । সুবিচারের আশ্বাস দিয়ে ADG-CID-র সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী । মুখ্যমন্ত্রীর আশ্বাসের পরেই ভবানীভবনে যান স্বজন হারানো ৩ পরিবার ।

২০১৮ সালের ১৩ মে, পঞ্চায়েত ভোটের ঠিক আগের দিন কাকদ্বীপের স্ত্রী ঊষারাণী-সহ সিপিএম কর্মী দেবু দাসকে পুড়িয়ে খুন করা হয় । ১৮ ফেব্রুয়ারি, ২০২২ । সিভিক ভলেন্টিয়ারদের একটি দল নিয়ে বাড়িতে আসে আমতা থানার পুলিশ । তাঁদের মধ্য়ে কয়েকজন বাড়ির ভেতর ঢুকে, দোতলায় পৌঁছে যান । তারপরই উপরতলা থেকে নীচে আছড়ে পড়েন ছাত্র নেতা আনিস খান ।

২৩ জুন, ২০২৫ । কালীগঞ্জ উপনির্বাচনের ফল প্রকাশের দিন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বোমায় প্রাণ হারায় ৯ বছরের ছোট্ট তামান্না । 

আরও পড়ুন: ছেলের মাত্র ২৭টি গোল দেখার পরই অকালমৃত্যু, বাবার সমাধিস্থলে আর কখনও যাননি রোনাল্ডো

তৃণমূলের বিজয়োল্লাস থেকে ছোড়া বোমায় নিহত হয় মোলান্দি গ্রামের ৯ বছরের তামান্না খাতুন । রীতিমতো টার্গেট করে বোমা ছোড়া হয়েছে বলে অভিযোগ করেন তামান্নার মা । চতুর্থ শ্রেণির ছাত্রীর পরিবার সিপিএম সমর্থক । একমাসের মাথায় এক রাতে ওই মোলান্দি গ্রামেই হানা দেয় পুলিশ । অভিযোগ, পাঁচিল টপকে বাড়িতে ঢুকে ২ সিপিএম সমর্থককে গ্রেফতার করে । গ্রেফতারির কারণ জানতে চাওয়ায় মারধর, মহিলাদের শ্লীলতাহানিও করা হয় বলে অভিযোগ ।

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Districts

Read Previous

Abhishek Banerjee: বিদেশ যেতে...

Read Next

Donald Trump on India: ‘একটি...