Tapas on Sudip : 'বেসিক্যালি বাজে লোক, সারাজীবনে রাজনীতির 'র' করেননি', তাপসের নিশানায় সুদীপ

Audio Narrative Assistant
Executive Summary
কলকাতা : তৃণমূলের বিদ্রোহী ব্লকে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের শামিল হওয়া নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। বিজেপি নেতা ভূপেন্দ্র যাদবের বাসভবনে তৃণমূল সাংসদ পৌঁছানোর পরই এনিয়ে জোর চর্চা শুরু হয়েছে। জল্পনা বাড়িয়ে শতাব্দীর সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাসভবনে গেছেন তিনি।

কলকাতা : তৃণমূলের বিদ্রোহী ব্লকে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের শামিল হওয়া নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। বিজেপি নেতা ভূপেন্দ্র যাদবের বাসভবনে তৃণমূল সাংসদ পৌঁছানোর পরই এনিয়ে জোর চর্চা শুরু হয়েছে। জল্পনা বাড়িয়ে শতাব্দীর সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাসভবনে গেছেন তিনি। এই আবহে সুদীপের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছে রাজ্যের মন্ত্রী ও বিজেপি বিধায়ক তাপস রায়। তিনি বলেন, "বেসিক্যালি বাজে লোক। সারাজীবনে রাজনীতির 'র' করেননি। কোনও সংগঠন কোনও কিছু ছিল না। প্রিয়রঞ্জন দাশমুন্সির ধুতির খুঁট ধরে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁচল ধরে এত দূর পর্যন্ত... ওই মিষ্টি মিষ্টি কথা বলে পৌঁছেছেন। উনি কোনওদিনই কারো লয়্যাল নন। উনি আর ওঁর স্ত্রী দু'জনেই দু'জনের লয়্যাল। হয়তো।"

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Districts

Read Previous

Bank Of Baroda Special FD : ব্যাঙ্ক...

Read Next

Coocbehar TMC Leader: কোচবিহার...