We currently don't have news in this language. Please choose another language.
Taratala Building Collapse: তারাতলায় নির্মীয়মাণ গোডাউন ভেঙে মৃত ৫, আহত ২৪; তৃণমূল জমানায় পাস হওয়া সমস্ত বিল্ডিং প্ল্যান স্থগিত, জানিয়েছেন মুখ্যমন্ত্রী
কলকাতা: তারাতলায় ভেঙে পড়ল নির্মীয়মাণ গোডাউন। ঘটনায় ২৫ জুন, বৃহস্পতিবার সকাল পর্যন্ত মারা গিয়েছেন ৫ জন ও আহত ২৪ জন। দুর্ঘটনার পর ধাপে ধাপে উদ্ধার করা হচ্ছে আটকে থাক মানুষজনকে। সকালে ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে ৪ জনকে।
আরও পড়ুন: নির্মীয়মাণ গোডাউনের ছাদ ভেঙে বিপর্যয়, তৃণমূল জমনায় ত্রুটিযুক্ত প্ল্যানে অনুমোদন, বলছেন মুখ্যমন্ত্রী
"ত্রুটি ছিল প্ল্যানে, এমনই জানিয়েছেন পুরসভার ইঞ্জিনিয়াররা। তৃণমূল জমানায় পাস হওয়া সমস্ত বিল্ডিং প্ল্যান স্থগিত। অডিট না হওয়া পর্যন্ত নির্মীয়মাণ সমস্ত বিল্ডিং প্ল্যান স্থগিত। ৩১ জুলাই পর্যন্ত কলকাতার সমস্ত নির্মীয়মাণ বিল্ডিংয়ের কাজ বন্ধ", ঘটনাস্থল থেকে ফিরে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন: ড্রোনের মাধ্যমে দেখা হচ্ছে পুরোটা, উদ্ধার কার্যে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ছে সেনা, পুলিশ ও দমকল
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
সুপ্রিয় ঘোষ