Taratala Building Collapse: তারাতলা বিপর্যয়ে মৃত্যুমিছিল, ফিরহাদ ঘনিষ্ঠ ধৃত কালীচরণের বিরুদ্ধে কী নির্দেশ দিল আদালত ?

Audio Narrative Assistant
Executive Summary
ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা:  তারাতলা বিপর্যয়ে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই ফিরহাদ ঘনিষ্ঠ কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছে। যিনি কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের OSD ছিলেন। এদিন কালীচরণকে আদালতে তোলা হয় এবং ৪ জুলাই পর্যন্ত, পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা:  তারাতলা বিপর্যয়ে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই ফিরহাদ ঘনিষ্ঠ কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছে। মূলত যিনি কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের OSD ছিলেন। এদিন কালীচরণকে আদালতে তোলা হয় এবং ৪ জুলাই পর্যন্ত, পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।  

আরও পড়ুন, তারাতলার গোডাউন-বিপর্যয়ে আরও একজনের মৃত্যু, মৃত বেড়ে এবার ১৬, আহত ১৭

আদালতের সরকার পক্ষের যিনি আইনজীবী ছিলেন, তিনি পরিষ্কারভাবে দাবি করেন, কালীচরণ বন্দ্যোপাধ্যায়, যাকে গতকাল স্পেশাল ইনভেস্টিগেশন টিমের অফিসাররা, তাঁকে গ্রেফতার করেন। অভিযুক্ত কালীচরণ বন্দ্যোপাধ্যায় একটা টিমওয়র্ক মেনে গোটা কাজটা করত। এবং এই টিমের সঙ্গে আরও অনেকে জড়িত রয়েছে। তাঁদের নাগাল পাওয়া অত্যন্ত জরুরি।  এবং তার পাশাপাশি সরকারি আইনজীবী এটাও বলেন যে, একজন রক্ষাকর্তা আছেন, এই কালীচরণের উপর। যে রক্ষাকর্তার কারণেই তিনি ইমিউনিটি পেয়ে, এই ধরণের অন্যায় করেছেন। সরকার পক্ষের আইনজীবী বলেন, একটা ত্রুটি যুক্ত নক্সা,.. তারাতলায় ভেঙে পড়ল যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারের অনুমোদনের ক্ষেত্রেও ত্রুটিযুক্ত ছিল। এবং ত্রুটিযুক্ত নক্সা টাকার বিনিময়ে, অনুমোদন দেওয়া হয়েছে। এবং সেই অনুমোদন দেওয়ার পিছনেও, এই কালীচরণের ভূমিকা আছে, এমনটাই সরকারপক্ষের আইনজীবী, স্পষ্টভাবে আদালতের কাছে জানান। 

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - States. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - States

Read Previous

Parental Leave : ৩ মাসের...

Read Next

Uniform Civil Code: লাভ...